মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে স্কাউট দীক্ষা অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত।  লৌহজংয়ে শারদীয় দুর্গোৎসব: নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের কঠোর নজরদারি, সিসি ক্যামেরা সচল রাখার নির্দেশ রূপসায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।  শৌচাগারে নয়, তালা খুলে প্রাইভেটকারে তুলে দেওয়া হয় পিচ্চি রাজাকে– জিএমপি কমিশনার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট ইমারজেন্সী এক্সারসাইজ (ফায়ার) ২০২৬ অনুষ্ঠিত রূপসায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন।  মেজর (অব.) রঞ্জনের মুক্তির দাবিতে কটিয়াদীতে জামায়াতের বিক্ষোভ মানুষের পাশে থেকে উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই।        খালেক উজ জামান রঞ্জু লোহাগড়ায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ প্রধান নির্বাচিত হলেন নবগঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক থামিয়ে চালককে কুপিয়ে হত্যা, আটক ১

লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে স্কাউট দীক্ষা অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত। 

  • প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

 

মোঃমাসুদ পারভেজ (স্টাফ রিপোর্টার)

 

 

নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ  বিদ্যালয়ে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে  স্কাউট সদস্যদের ২ দিনব্যাপী দীক্ষা অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

 

 

সোমবার  দুপুরে  সমাপনীতে বিদ্যালয় প্রাঙ্গণ নতুন স্কাউট সদস্যদের পদচারণায় উৎসব মুখর হয়ে ওঠে।

 

 

আয়োজকরা জানান, স্কাউটিং শুধু একটি সংগঠনের কার্যক্রম নয়; বরং শৃঙ্খলা, সততা, দায়িত্ববোধ, নেতৃত্ব, মানবসেবা ও দেশপ্রেমের মাধ্যমে একজন শিক্ষার্থীকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সেই লক্ষ্যেই নতুন স্কাউট সদস্যদের নিয়ে আয়োজন করা হয়েছে এ দীক্ষা  অনুষ্ঠানের।

 

 

অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাজ্জাদ হোসেন সিকদার,

 

লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোল্যা এ,কে,এম কামরুল হাসান, লোহাগড়া সরকারি কলেজের প্রভাষক আসমানী পারভীন, লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম,  সাংবাদিক ও ফারিয়া লোহাগড়া উপজেলার সভাপতি মোঃ জাহিদুল ইসলাম জাহাদ, সাংবাদিক শিমুল হাসান,  মোঃ সেলিম জাহাঙ্গীর, সমাজসেবক সৈয়দ মোস্তফা, স্বেচ্ছাসেবক দল নেতা ফিরোজ হোসেন

 

সহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা এসময় উপস্থিত ছিলেন।

 

 

বিদ্যালয়ের সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন সিকদার বলেন,  স্কাউটরা সবসময় সৎ, দায়িত্বশীল ও পরিশ্রমী হয়ে কাজ করে।স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, সহযোগিতা, মানবিকতা ও দায়িত্ববোধের মতো গুণাবলি গড়ে ওঠে। শিক্ষার্থীদের বাস্তব জীবনে শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা, আত্মনির্ভরশীলতা ও মানবসেবার শিক্ষা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews