শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার বুড়িচংয়ে ৪৩ পূজামণ্ডপে জামাল খন্দকারের আর্থিক অনুদান বিতরণ নিজস্ব অর্থায়নে সহযোগিতা, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সাপের কামড়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, পরিবারে শোকের মাতম দুর্গোৎসব যথাযথভাবে সম্পন্ন করার স্বার্থে সকল পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে —এমপি আলতাফ হোসেন চৌধুরী।  নড়াইলের অরুনিমায় ২৫ হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন, জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ জুমার নামাজের সময় ফিড মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড বিএনপি সরকার সবাইকে সমান অধিকার ও সমমর্যাদায় মানুষ হিসেবে দেখতে চায়,আজিজুল বারী হেলাল এমপি।  তানোরে ঋণের কিস্তি দিতে বিলম্ব কারণে গ্রাহকের ট্রাক আটক ! ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আকিদুলের মৃত্যুদণ্ড টাঙ্গাইলে নবাগত ডিসি’র আহ্বানে-জেলা আইনজীবী কার্যনির্বাহী পরিষদের সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময়:  পাঁচবারের সাবেক সংসদ সদস্য আব্দুল হাই আর নেই!

কুমিল্লার বুড়িচংয়ে ৪৩ পূজামণ্ডপে জামাল খন্দকারের আর্থিক অনুদান বিতরণ নিজস্ব অর্থায়নে সহযোগিতা, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান

  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

 

 

মোঃ রেজাউল করিম (ব্যুরোচীফ কুমিল্লা)

 

 

কুমিল্লার বুড়িচং উপজেলায় শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপন উপলক্ষে ৪৩টি পূজামণ্ডপের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নিজস্ব অর্থায়নে আর্থিক অনুদান প্রদান করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আলহাজ মো. জামাল খন্দকার। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক সহাবস্থানের বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে তাঁর এ উদ্যোগ দুর্গাপূজা উদ্‌যাপনে সহযোগিতার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

 

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়া এলাকার খন্দকার ফুড গ্যালারিতে এ অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৪৩টি পূজামণ্ডপের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির যুগ্ম মহাসচিব, বাংলাদেশ রেট কিচেন সোসাইটির কুমিল্লা ভাইস প্রেসিডেন্ট এবং বুড়িচং উপজেলা যুবদলের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মো. জামাল খন্দকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম সিনিয়র সম্পাদক মো. আবু ইউসুফ তুহিন। এ ছাড়া উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা কমিটির সভাপতি বিরাজ ভট্টাচার্য, উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর কাইয়ুম মিন্টু এবং উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও সহদপ্তর সম্পাদক মো. মনিরুল ইসলাম।

 

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আয়কর আইনজীবী ও বুড়িচং উপজেলা পূজা কমিটির সাধারণ সম্পাদক কিংকর দেবনাথ, শম্ভু রঞ্জন চৌধুরী, সেন্টু কুমার ঘোষ, গৌতম ভৌমিক, রতন দেবনাথ, সুদীপ দত্ত খোকন, সমীর সরকার, সাবেক ওসি নিত্যানন্দ পাল, কৃষ্ণ দেবনাথ, সাগর দেবনাথ, শিমুল দেবনাথ ও সমর দেবনাথসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

 

অনুষ্ঠানে উপজেলার ৪৩টি পূজামণ্ডপের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আলহাজ মো. জামাল খন্দকারের নিজস্ব অর্থায়নে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। এ সময় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা,

সহনশীলতা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুদান প্রদান প্রসঙ্গে আলহাজ মো. জামাল খন্দকার বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবার সহযোগিতায় শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন করা উচিত। সমাজে শান্তি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠায় সব ধর্মের মানুষের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে উদ্‌যাপনে সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন।

তাঁর এ উদ্যোগ পূজামণ্ডপগুলোর দুর্গোৎসব আয়োজনে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়। একই সঙ্গে ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির চর্চা সমাজে ইতিবাচক পরিবেশ গড়ে তুলতে এবং সাম্প্রদায়িক সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews