শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার বুড়িচংয়ে ৪৩ পূজামণ্ডপে জামাল খন্দকারের আর্থিক অনুদান বিতরণ নিজস্ব অর্থায়নে সহযোগিতা, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সাপের কামড়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, পরিবারে শোকের মাতম দুর্গোৎসব যথাযথভাবে সম্পন্ন করার স্বার্থে সকল পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে —এমপি আলতাফ হোসেন চৌধুরী।  নড়াইলের অরুনিমায় ২৫ হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন, জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ জুমার নামাজের সময় ফিড মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড বিএনপি সরকার সবাইকে সমান অধিকার ও সমমর্যাদায় মানুষ হিসেবে দেখতে চায়,আজিজুল বারী হেলাল এমপি।  তানোরে ঋণের কিস্তি দিতে বিলম্ব কারণে গ্রাহকের ট্রাক আটক ! ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আকিদুলের মৃত্যুদণ্ড টাঙ্গাইলে নবাগত ডিসি’র আহ্বানে-জেলা আইনজীবী কার্যনির্বাহী পরিষদের সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময়:  পাঁচবারের সাবেক সংসদ সদস্য আব্দুল হাই আর নেই!

দুর্গোৎসব যথাযথভাবে সম্পন্ন করার স্বার্থে সকল পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে —এমপি আলতাফ হোসেন চৌধুরী। 

  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

মোঃগোলাম রাব্বী স্টাফ রিপোর্টার:- জামিয়া আশরাফিয়া মাদানিয়া পটুয়াখালীর কৃতি ছাত্রদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত।

শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১ টায়

জামিয়া আশরাফিয়া মাদানিয়া প্রাঙ্গনে জামিয়া মাদানিয়া পটুয়াখালীর সভাপতি ও পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ  আলহাজ্ব ডাঃ মোঃ জিয়াউল করিম এর সভাপতিত্বে ও মুহাদ্দিস মুফতী আবুল বাশার কাসেমীর সঞ্চালনায় কৃতি ছাত্রদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী – ০১ আসনের সাংসদ সাবেক স্বরাস্ট্র ও বানিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন জামিয়া আশরাফিয়া মাদানিয়ার  প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও সেক্রেটারী শায়খুল হাদীস মাওলানা মোঃ আব্দুল হক কাওসারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের সহ-সভাপতি ও জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজবাদ মাদরাসার প্রিন্সিপাল হযরত মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া,  বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের প্রধান পরিচালক মাওঃ উবায়দুর রহমান খান,

সহ-সভাপতি শাইখুল হাদীস মাওলানা শেখ মুজিবুর রহমান।

উদ্বোধনী বক্তৃতা করেন – মাওলানা মোঃ মোতাহার উদ্দিন।  আলোচনা করেন মাওলানা শাব্বির আহমাদ, মাওঃ মুফতী আবু জাফর, শফিকুল ইসলাম তাহসিন, আলহাজ্ব মোঃ আশরাফ মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ জামাল হোসেন মৃধা প্রমুখ।

অনুষ্ঠানে চলতি বছরের বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড এর কেন্দ্রীয় পরীক্ষায় হিফজ বিভাগে ২য় ও ৩য় এবং কিতাব বিভাগে ১১ ও ১৫ তম স্থানসহ ২১ জন এবং ৩৭ জন মুমতায এ প্লাস অর্জনকারী কৃতি ছাত্রদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আলতাফ হোসেন চৌধুরীসহ অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেছেন, বর্তমান সরকার দেশে দক্ষ মানব সম্পদ  সৃষ্টির লক্ষ্যে বাজেটে শিক্ষাখাতে বেশী বরাদ্দ রেখেছে। কারিগরী ও সাধারন শিক্ষার পাশাপাশি কওমী শিক্ষায়ও সরকার গুরুত্ব দিয়েছে।

সভায় প্রধান অতিথি  আলতাফ হোসেন চৌধুরী এমপি,  হিন্দু সম্প্রদায়ের শারদীয়  দুর্গোৎসব নির্বিঘ্নে সুষ্ঠুভাবে পালনের জন্য মন্ডপ সমূহে পাহারা দেয়ারজন্য দলীয় নেতা-কর্মীসহ শান্তিকামী জনগণের প্রতি আহবান জানিয়েছেন।

সভায় এমপি আলতাফ হোসেন চৌধুরী মাদরাসা ও মাদরাসার মসজিদের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন বলে মাদরাসার কর্তৃপক্ষদেরকে আশ্বাস দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীসহ মাদরাসার সাত শতাধিক ছাত্র এবং অভভাবক এবং স্থানীয় বিএনপির বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

শেষে কৃতী ছাত্রদেরসহ সকলের জন্য দোয়া মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের প্রধান পরিচালক মাওঃ উবায়দুর রহমান খান

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews