রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় নবগঠিত যুবদল কমিটির আনন্দ মিছিল মসজিদের পাশে প্লাস্টিক পুড়িয়ে ক্ষতিকারক বার্নিশ অয়েল তৈরি: বিষাক্ত ধোঁয়ায় অতিষ্ঠ গ্রামবাসী, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সিংড়ায় চৌগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আমিনুর ইসলামের নির্বাচনী গণসংযোগ কুমিল্লার বুড়িচংয়ে ৪৩ পূজামণ্ডপে জামাল খন্দকারের আর্থিক অনুদান বিতরণ নিজস্ব অর্থায়নে সহযোগিতা, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সাপের কামড়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, পরিবারে শোকের মাতম দুর্গোৎসব যথাযথভাবে সম্পন্ন করার স্বার্থে সকল পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে —এমপি আলতাফ হোসেন চৌধুরী।  নড়াইলের অরুনিমায় ২৫ হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন, জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ জুমার নামাজের সময় ফিড মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড বিএনপি সরকার সবাইকে সমান অধিকার ও সমমর্যাদায় মানুষ হিসেবে দেখতে চায়,আজিজুল বারী হেলাল এমপি।  তানোরে ঋণের কিস্তি দিতে বিলম্ব কারণে গ্রাহকের ট্রাক আটক !

মসজিদের পাশে প্লাস্টিক পুড়িয়ে ক্ষতিকারক বার্নিশ অয়েল তৈরি: বিষাক্ত ধোঁয়ায় অতিষ্ঠ গ্রামবাসী, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

 

মোঃ আনিসুর রহমান শেলী :

টাঙ্গাইলের কালিহাতীতে একটি পবিত্র স্থান মসজিদের পাশেই প্রকাশ্যে প্লাস্টিক পুড়িয়ে তৈরি করা হচ্ছে ক্ষতিকারক ‘বার্নিশ অয়েল’ (বার্নিশ তেল)। এর থেকে নির্গত হচ্ছে কালচে ও মারাত্মক বিষাক্ত ধোঁয়া, যার প্রভাবে চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

 

এ ঘটনায় ক্ষুব্ধ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর উত্তরপাড়া গ্রামবাসী দ্রুত কারখানাটির কার্যক্রম বন্ধে স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্য তোয়াক্কা না করেই একটি চক্র নিষিদ্ধ বা বর্জ্য প্লাস্টিক পুড়িয়ে বার্নিশ অয়েল তৈরির কাজ চালিয়ে আসছে। তাও আবার তৈরি করা হচ্ছে দুর্গাপুর উত্তরপাড়া মসজিদের একেবারে গা-ঘেঁষে।

 

নাম প্রকাশ্যে অনিচ্ছুক দুর্গাপুর উত্তরপাড়া গ্রামের একাধিক ব্যক্তি জানান,একই এলাকার জয়নাল, সুমন প্রমানিক,ছুরমান,রুপচানসহ ৮-১০ জন মিলে দিন-রাত সমানতালে প্লাস্টিক পোড়ানোর ফলে বাতাসের সঙ্গে তীব্র রাসায়নিক গন্ধ ও বিষাক্ত কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে। ফলে আশেপাশের শিশু ও বয়স্কদের মধ্যে শ্বাসকষ্ট, কাশি ও চোখ জ্বালাপোড়াসহ নানা শারীরিক সমস্যা দেখা দিচ্ছে।

 

তার আরোও জানান,বিষাক্ত ধোঁয়া ও দুর্গন্ধ সরাসরি মসজিদে প্রবেশ করায় মুসল্লিরা ঠিকমতো নামাজ আদায় করতে পারছেন না। নিয়মিত এবাদত-বন্দেগিতে চরম বিঘ্ন ঘটছে।

 

আশেপাশের গাছপালা ও কৃষিজমিতেও বিষাক্ত ছাই জমা হয়ে পরিবেশের মারাত্মক ক্ষতি সাধিত হচ্ছে।

 

ক্ষুব্ধ গ্রামবাসী ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

প্রতিবাদ জানিয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, “দুর্গাপুর উত্তরপাড়া একটি পবিত্র মসজিদের পাশে কীভাবে এমন ক্ষতিকর ও অবৈধ কাজ চলতে পারে? আমরা দিনরাত বিষাক্ত ধোঁয়ার মধ্যে বাস করছি। আমাদের সন্তান ও বয়স্করা অসুস্থ হয়ে পড়ছে। একাধিকবার বাধা দেওয়া হলেও সংশ্লিষ্টরা তা তোয়াক্কা করছে না।

গ্রামবাসীর একদাবি—অবিলম্বে এই পরিবেশদূষণকারী কারখানা বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার জানান, শীঘ্রই ওখানে অভিযান করে অবিলম্বে পরিবেশদূষণকারী জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews