রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ইউটিলিটি সার্ভিস বন্ধের অনুরোধ রাজউকের। মিরপুরে নকশা ছাড়াই ৪ তলা ভবন নির্মাণ, ৭ দিনের মধ্যে ভেঙে ফেলার চূড়ান্ত নোটিশ জারি কয়রায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ‍্যা ও ভিত্তিহীন অভিযোগ  মানিকগঞ্জে২৫ বছরের সংসার ফেলে হিন্দু সম্প্রদায়ের ছেলের সাথে মুসলিম পরিবারের এক নারী চলে গেছে      জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই হাজার অসহায়কে বিনামূল্যে চক্ষু সেবা আমরাও চাই হাসিনা দেশে ফিরুক, মানুষ তাঁর বিচার দেখতে চায়” : মীর শাহে আলম টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠিত  শ্রীপুরে বিজয়া দশমী উপলক্ষে সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত মাধবপুরে পূজা মন্ডপে একজনকে পিটিয়ে গুরুতর জকম।  কালিহাতীতে বালু বিক্রির রাস্তা নিয়ে বিরোধ, আহত একাধিক মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫

টঙ্গীতে মাদক বিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য- এসি কক্ষ সিলগালা; আটক ৫০

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৩৯৫ বার পড়া হয়েছে

 

মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

 

 

গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর এক গোপন জগতের চিত্র। মাজার বস্তির ভেতরে তৈরি করা হয়েছিল সুরঙ্গপথসংবলিত শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) গোপন কক্ষ,যেখানে নির্ভয়ে বসে চলত মাদক সেবন ও লেনদেন।

 

অবশেষে পুলিশের সাঁড়াশি অভিযানে সেই ‘অভিজাত মাদক আখড়া’ সিলগালা করা হয়েছে। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে ৫০ জন মাদক কারবারি ও সেবনকারীকে।

 

মঙ্গলবার (৫ মে) ভোর থেকে দুপুর পর্যন্ত টঙ্গীর বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালায় পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। অভিযানের মূল টার্গেট ছিল দীর্ঘদিন ধরে আলোচিত মাজার বস্তি এলাকা। সেখানে তালাবদ্ধ একাধিক কক্ষে হানা দিয়ে পুলিশ আবিষ্কার করে সুপরিকল্পিত মাদক আস্তানা,যেখানে আধুনিক সরঞ্জাম, এসি ব্যবস্থা ও গোপন সুরঙ্গপথের মাধ্যমে যাতায়াত এবং নির্বিঘ্নে পালানোর ব্যবস্থা রাখা হয়েছিল।

 

আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, এসব কক্ষ উচ্চবিত্ত মাদকসেবীদের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছিল, যাতে তারা আড়ালে থেকে নির্বিঘ্নে মাদক গ্রহণ করতে পারে। সুরঙ্গপথগুলো ব্যবহার করে অভিযানের সময় দ্রুত পালিয়ে যাওয়ার ব্যবস্থাও ছিল।

 

 

অভিযানে আটক ৫০ জনের কাছ থেকে গাঁজা, হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

 

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, “মাদক নির্মূলে ধারাবাহিক অভিযান চলছে। এ ধরনের গোপন আস্তানা কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

 

 

অন্যদিকে টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান জানান, তাদের এলাকাতেও চিহ্নিত একাধিক মাদক স্পট বন্ধ করে দেওয়া হয়েছে।

 

গাজীপুর মহানগর পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, টঙ্গীজুড়ে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অভিযান অব্যাহত থাকবে।

 

এদিকে স্থানীয় বাসিন্দারা বলছেন, দীর্ঘদিন ধরে এমন গোপন মাদক আস্তানা সক্রিয় থাকলেও তা নজর এড়িয়ে যাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছিল। তবে সাম্প্রতিক এই অভিযানে গোপন নেটওয়ার্ক ভেঙে পড়ায় স্বস্তি ফিরেছে এলাকাজুড়ে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews