
মানিকগঞ্জ থেকে জাহাঙ্গীর আলম লিটন
মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাশড়া এলাকার বাসিন্দা জহুরুল ইসলামের সঙ্গে আলেয়া (৩৮)নামের ওই নারীর প্রায় ২৫ বছর আগে পারিবারিক ভাবে কাবিন রেজিস্টার মাধ্যমে বিয়ে হয় তাদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে জহিরুল ইসলাম এর অভিযোগ ১৯ শে সেপ্টেম্বর মানিকগঞ্জের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন তার স্ত্রী বেশ কিছুদিন ধরে নিলয় (৪০) নামের এক ব্যক্তির সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন।এ সম্পর্ক থেকে সরে আসার জন্য স্ত্রীকে নিষেধ করলে তাকে বিভিন্ন ধরণের ভয়ভীতি ও হুমকি দেয়া হয় বলে অভিযোগ করেন অভিযোগে আরো বলেন, গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল আনুমানিক ৭ টার দিকে নিলয়ের পরামর্শে তার স্ত্রী কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে চলে যান। এ সময় তিনি বাড়িতে থাকা ৫ লক্ষ ৭৫ হাজার টাকা,২ভরি স্বর্ণের বিভিন্ন স্বর্ণালংকার এবং ১২ ভরি আট আনা ওজনের রুপার অলংকার সঙ্গে নিয়ে চলে যান বলে অভিযোগ করেন এ বিষয়ে মানিকগঞ্জের পুলিশ সুপার মহোদয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।