রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জাইমা রহমানের জন্মদিনে শিবগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগ, সাইকেল পেলেন ৫৪৮ ছাত্রী ইউটিলিটি সার্ভিস বন্ধের অনুরোধ রাজউকের। মিরপুরে নকশা ছাড়াই ৪ তলা ভবন নির্মাণ, ৭ দিনের মধ্যে ভেঙে ফেলার চূড়ান্ত নোটিশ জারি কয়রায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ‍্যা ও ভিত্তিহীন অভিযোগ  মানিকগঞ্জে২৫ বছরের সংসার ফেলে হিন্দু সম্প্রদায়ের ছেলের সাথে মুসলিম পরিবারের এক নারী চলে গেছে      জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই হাজার অসহায়কে বিনামূল্যে চক্ষু সেবা আমরাও চাই হাসিনা দেশে ফিরুক, মানুষ তাঁর বিচার দেখতে চায়” : মীর শাহে আলম টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠিত  শ্রীপুরে বিজয়া দশমী উপলক্ষে সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত মাধবপুরে পূজা মন্ডপে একজনকে পিটিয়ে গুরুতর জকম।  কালিহাতীতে বালু বিক্রির রাস্তা নিয়ে বিরোধ, আহত একাধিক

জাইমা রহমানের জন্মদিনে শিবগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগ, সাইকেল পেলেন ৫৪৮ ছাত্রী

  • প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

তহিদুল ইসলাম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে ১০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৪৮ জন ছাত্রীর মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে সহস্রাধিক শিক্ষার্থীর হাতে জাইমা রহমানের ছবি সংবলিত মগ উপহার দেওয়া হয়।

রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টায় শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ছাত্রীদের হাতে বাইসাইকেল তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নারীদের শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করা, শিক্ষার্থীদের যাতায়াত সহজ করা এবং নারীশিক্ষা ও ক্ষমতায়নকে উৎসাহিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে মেয়েদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখা, আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করার প্রত্যাশা করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, “সাইকেল শুধু যাতায়াতের বাহন নয়, এটি একজন ছাত্রীর শিক্ষার পথে এগিয়ে যাওয়ার সহায়ক হবে। মেয়েদের শিক্ষা, আত্মবিশ্বাস ও স্বাবলম্বিতা নিশ্চিত করতে হলে তাদের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের পথচলা নির্বিঘ্ন করতে ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিনে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।”

সাইকেল বিতরণ অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী শিবগঞ্জের আলিয়াহাট রোকেয়া ছাত্তার উচ্চ বিদ্যালয় মাঠে যান। সেখানে ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ও ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি মীর সাখরুল আলম সিমান্ত, শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নারীশিক্ষা, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা এবং স্বাস্থ্যসেবা সম্প্রসারণকে কেন্দ্র করে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews