রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় নবগঠিত যুবদল কমিটির আনন্দ মিছিল মসজিদের পাশে প্লাস্টিক পুড়িয়ে ক্ষতিকারক বার্নিশ অয়েল তৈরি: বিষাক্ত ধোঁয়ায় অতিষ্ঠ গ্রামবাসী, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সিংড়ায় চৌগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আমিনুর ইসলামের নির্বাচনী গণসংযোগ কুমিল্লার বুড়িচংয়ে ৪৩ পূজামণ্ডপে জামাল খন্দকারের আর্থিক অনুদান বিতরণ নিজস্ব অর্থায়নে সহযোগিতা, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সাপের কামড়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, পরিবারে শোকের মাতম দুর্গোৎসব যথাযথভাবে সম্পন্ন করার স্বার্থে সকল পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে —এমপি আলতাফ হোসেন চৌধুরী।  নড়াইলের অরুনিমায় ২৫ হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন, জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ জুমার নামাজের সময় ফিড মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড বিএনপি সরকার সবাইকে সমান অধিকার ও সমমর্যাদায় মানুষ হিসেবে দেখতে চায়,আজিজুল বারী হেলাল এমপি।  তানোরে ঋণের কিস্তি দিতে বিলম্ব কারণে গ্রাহকের ট্রাক আটক !

সালথায় নবগঠিত যুবদল কমিটির আনন্দ মিছিল

  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

 

 

সাইদ গাজী, সালথা, (ফরিদপুর) প্রতিনিধি :

 

মাদক ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ার প্রত্যয় নিয়ে ফরিদপুরের সালথায় যুবদলের নবগঠিত উপজেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সালথা বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশে বক্তব্য দেন নেতাকর্মীরা।

 

দীর্ঘ প্রায় দুই যুগ পর নতুন আহ্বায়ক কমিটি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। জনগণের পাশে থেকে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করবে যুবদল। দেশ গঠনে তরুণদের ইতিবাচক ভূমিকা রাখারও আহ্বান জানান তারা।

 

উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফের সভাপতিত্বে ও সদস্য সচিব এনায়েত হোসেনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মিরান হোসাইন, মাহফুজুর রহমান খান, মো. সাইফুল ইসলাম রিজু, ফরিদ হোসাইন, সাফিকুল ইসলাম, কালাম হোসেন, সাজিদ মাতুব্বর, খোকন মাতুব্বর, রাসেল শেখ, জনি পারভেজ ও হাবিবুর রহমান হাবিব প্রমুখ। এছাড়াও নবগঠিত কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews