বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কমিটিতে নাম, পদ অস্বীকার করলেন ইসলামী আন্দোলনের নেতা এই পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি কামরুজ্জামান রতন মানিকগঞ্জে রূপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জড়িয়ে প্রচারিত ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদের তীব্র প্রতিবাদ রূপসায় নবাগত ইউএনও রিফাতুল ইসলামের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতবিনিময় অনুষ্ঠিত।  সাপাহারে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান,  পারখী ইউনিয়নের সব পূজামণ্ডপ পরিদর্শনে প্রফেসর এ কে এম আব্দুল আউয়াল সালথায় নবগঠিত যুবদল কমিটির আনন্দ মিছিল মসজিদের পাশে প্লাস্টিক পুড়িয়ে ক্ষতিকারক বার্নিশ অয়েল তৈরি: বিষাক্ত ধোঁয়ায় অতিষ্ঠ গ্রামবাসী, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সিংড়ায় চৌগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আমিনুর ইসলামের নির্বাচনী গণসংযোগ কুমিল্লার বুড়িচংয়ে ৪৩ পূজামণ্ডপে জামাল খন্দকারের আর্থিক অনুদান বিতরণ নিজস্ব অর্থায়নে সহযোগিতা, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান

এই পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি কামরুজ্জামান রতন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

 

ওসমান গনি

স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জ ৩(গজারিয়া-সদর) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো:কামরুজ্জামান রতন সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদ নিয়ে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন।

 

গজারিয়া উপজেলা গজারিয়া ইউনিয়নে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও পূজা মন্ডপ পরিদর্শন কালে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,এই মন্তব্যের কারণে ইতিমধ্যে আমি দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করেছি,আমি এই ভুলের কারণ অনুশোচিত,মানুষ মাত্রই  ভুলত্রুটির ঊর্ধ্বে নয়,যেটা হয়েছে তা অজ্ঞতার কারণে হয়েছে, ওই ঘটনা নিয়ে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আলোচনা করতে গিয়ে আবেগবশত মন্তব্যটি করে ফেলেছিলাম,পরবর্তীতে আমি যখন  জানলাম,তারপরই আমি দুঃখ প্রকাশ করেছি,ক্ষমা চেয়েছি,সেই পরিবারের কাছেও আমি ক্ষমা চেয়েছি।মাফ করার ইখতিয়ার একমাত্র আল্লাহ তাআলার,এই পাপের জন্য আল্লাহ তাআলা তাকে ক্ষমা করতে পারেন,তাকে এভাবে পাপী বলাটা আমার একেবারে অজ্ঞতাবশত হয়েছে।

 

তিনি আরও বলেন,কারও অনুভূতিকে ছোট করে, অবজ্ঞা করে আমার বলার উদ্দেশ্য ছিল না, এরপরেও আমি মনে করি,সেই পরিবার, আমার রেমিট্যান্সে যুদ্ধা ভাইয়েরা যারা এই দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাথার ঘাম পায়ে ফেলে এই দেশকে সমৃদ্ধ করার চেষ্টা করে যাচ্ছেন,কাউকে ছোট করে কথা বলার কোনো অভিপ্ৰায় কখনোই আমার ছিল না, তারপরও যারা আহত হয়েছেন,সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আগামী দিনে পথচলার ক্ষেত্রে সেটা ইসলামি ব্যাপারে হোক বা অন্য যে কোন ব্যাপারেই হোক আমাকে সতর্কতার সহিত,দায়িত্বশীল, জবাবদিহিতার মধ্য থেকে যেন প্রশ্নের উত্তর দিতে পারি এইজন্য আমি নিজেকে আরও বেশি সচেতন রাখব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews