বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বিমানবন্দরের সামনে সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন মশা নিধনে ইউএসএ’র ‘বিটিআই’ ব্যবহারে গাসিকের জোরদার কার্যক্রম গজারিয়া এমপি’র বাড়ি চিনেননা বৃদ্ধ, দেখিয়ে দেয়ার কথা বলে টাকা-মোবাইল ছিনতাই করে যুবক রূপসায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।  ফেব্রিক রোলের ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল, শাহজালালে জব্দ বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত-২০ ইউনুছ খান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে জেন্ডার সমতা ও আত্মরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দরে নতুন ২৫টি এক্সপ্লোসিভ ট্রেস ডিটেক্টর, প্রশিক্ষণ সম্পন্ন লৌহজংয়ে অবৈধ ধাতু গলানোর কারখানায় অভিযান, জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতার প্রতিবাদে উলিপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও পথসভা

  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১৯৫ বার পড়া হয়েছে

 

 

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

 

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রকাশ্য মিছিল, নৈরাজ্য সৃষ্টি এবং অপতৎপরতা বৃদ্ধির অভিযোগে প্রতিবাদ জানিয়ে কুড়িগ্রামের উলিপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উলিপুর উপজেলা ও পৌর শাখা।

 

বুধবার (১০ জুন ২০২৬) বিকেল সাড়ে ৩টায় উলিপুর পৌর শহরের শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়, পুরাতন বাসস্ট্যান্ডসহ প্রধান প্রধান সড়ক ঘুরে পৌর শহরের প্রাণকেন্দ্রে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

 

পথসভায় বক্তারা অভিযোগ করে বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে প্রকাশ্যে মিছিল ও সংগঠিত কর্মকাণ্ড পরিচালনা করছে, যা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি হয়ে উঠছে। তারা এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 

সভায় বক্তব্য রাখেন উলিপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খোকন, উলিপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব সবুজ মাহমুদ, উলিপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খাইরুল খান নিরব, সাবেক জিএস রংপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ও সাবেক ছাত্র নেতা ফিরোজ কবির কাজল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে তাদের অবস্থান তুলে ধরেন।

 

বক্তারা বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে তারা দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

 

পথসভা শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews