
তহিদুল ইসলাম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়া মোকামতলা উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন পরিষদে ডেঙ্গু রোগ প্রতিরোধ ও মশার বংশবৃদ্ধি রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়েছে।
জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের সফল ও সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোত্তালিবের প্রত্যক্ষ তত্ত্বাবধান ও নেতৃত্বে এই পরিচ্ছন্নতা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।
সাম্প্রতিক সময়ে সারা দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় ইউনিয়নের সর্বসাধারণের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোত্তালিব এই সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেন।
পরিচ্ছন্নতা অভিযানকালে চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোত্তালিব নিজে উপস্থিত থেকে সাধারণ মানুষদের সচেতন করেন এবং নিজ হাতে পরিচ্ছন্নতা কাজে অংশ নিয়ে সকলকে উৎসাহিত করেন।
ইউনিয়ন পরিষদের চারপাশে জমে থাকা পানি অপসারণ, ড্রেন পরিষ্কার, ঝোপঝাড় কাটা এবং মশা নিধনে কীটনাশক স্প্রে করা হয়।
অভিযান চলাকালে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোত্তালিব বলেন
“ইউনিয়নবাসীর স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষা আমাদের প্রথম দায়িত্ব। ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি বা প্রশাসনিক পদক্ষেপই যথেষ্ট নয়, বরং আমাদের প্রত্যেকের নিজ নিজ বাসা-বাড়ি ও চারপাশ পরিষ্কার রাখা জরুরি। কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। জগন্নাথপুর ইউনিয়নকে ডেঙ্গুমুক্ত না করা পর্যন্ত আমাদের এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এই কর্মসূচিতে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ এবং সর্বস্তরের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
জনস্বার্থে চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোত্তালিবের এই রূপদর্শী উদ্যোগ ও মাঠপর্যায়ের কর্মতৎপরতা স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রসংশা কুড়িয়েছে। এলাকাবাসী জানান, চেয়ারম্যানের সঠিক দিকনির্দেশনা ও সরাসরি অংশগ্রহণে পুরো ইউনিয়নে পরিচ্ছন্নতার এক নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।