শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করনের উদ্যোগ গ্রহনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  রাজউকের উচ্ছেদ অভিযানের পরও অনুমোদনের শর্ত লঙ্ঘন করে মিরপুরে ৮ম তলা পর্যন্ত নির্মাণ। অত:পর অকুপেন্সি সার্টিফিকেট ছাড়াই বসবাস নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম ডেঙ্গু প্রতিরোধে ইউপি চেয়ারম্যান আব্দুল মোত্তালিবের নেতৃত্বে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যা: চট্টগ্রাম থেকে সিএনজিচালক গ্রেপ্তার, উদ্ধার আইফোন টাকা ছাড়া মেলে না সেবা!’ অভিযোগের শীর্ষে নিয়ামতপুর পল্লী বিদ্যুৎ অফিস চট্টগ্রাম কাস্টম হাউসের আনস্টাফিং সেকশনে অসত্য সংবাদ প্রকাশ  সালথায় মুরগি নিয়ে বিরোধে প্রাণ গেলো গৃহবধূর  টাঙ্গাইলে বিয়ের রাতেই বরের মৃত্যু,এলাকায় শোকের ছায়া

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৪

  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

 

 

মোঃ দেলোয়ার হোসেন শিমুল, নওগাঁ জেলা প্রতিনিধি:

 

নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ লিটার চোলাইমদসহ চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ৫ নম্বর পাড়ইল ইউনিয়নের কাটাপুকুর গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁর পুলিশ সুপারের দিকনির্দেশনায় নিয়ামতপুর থানা পুলিশের একটি বিশেষ দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় কাটাপুকুর গ্রামের ওই বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে ৫০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্যের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নিয়ামতপুর উপজেলার ৫ নম্বর পাড়ইল ইউনিয়নের কাটাপুকুর গ্রামের মৃত রুপাই মুর্মুর ছেলে সুনীল মুর্মু (৪৫) ও মৃত মারাং মুর্মুর ছেলে শ্রী গোপাল মতি (৪০)। অপর দুজন হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার হলাসপুর গ্রামের মৃত অনিল মাহালীর ছেলে গৌরাঙ্গ মাহালী (৪২) এবং মৃত বিদেশী মাহালীর ছেলে শ্রী লিটন মাহালী (৩৫)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাঁরা পরস্পরের যোগসাজশে অবৈধভাবে নেশাজাতীয় চোলাইমদ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানানো হয়েছে।

এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকদ্রব্য উদ্ধার ও চারজনকে গ্রেপ্তারের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews