সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
মাদক শনাক্তকরণ কার্যক্রম জোরদারে লৌহজং হাসপাতালে কিট হস্তান্তর কালিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে কুমিল্লা ক্যান্টনমেন্টের নামার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, হোটেলসহ ৪ প্রতিষ্ঠান ভস্মীভূত ৪০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতির দাবি, পুড়ে ছাই ব্যবসায়ীদের স্বপ্ন-সম্ভাবনা দুর্গাপূজায় সর্বাত্মক সহযোগিতার আহ্বান এমপি সালাম আজাদের, প্রতিটি মণ্ডপে ৫ হাজার টাকা অনুদান রূপসায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস পালিত ।  লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত  ফরিদপুরের সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে সোনাপুর ইউনিয়নে উঠান বৈঠক মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ২ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার শাহজালালে ২ কোটি ৭০ লাখ টাকার ডায়মন্ড, প্লাটিনাম ও স্বর্ণালংকার জব্দ

কালিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স

  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

 

নাসির আহমেদ,কালিয়া (নড়াইল)

নড়াইলের কালিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী তথ্য সংগ্রহের বিষয়ে সাংবাদিকদের অবহিত করতে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় কালিয়া উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এ প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় তথ্য সংগ্রহের লক্ষ্য, পদ্ধতি ও পরবর্তী কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। এ সময় তথ্য সংগ্রহের ক্ষেত্রে নির্ভুলতা নিশ্চিত করা, সংগৃহীত তথ্য যাচাই-বাছাই এবং সরকারি নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলাম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম সংশ্লিষ্ট সরকারি দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি সাংবাদিকদের সামনে পাঠ করে শোনান। তিনি বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্বচ্ছতা, নির্ভুলতা ও দায়িত্বশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্যের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ ও পরিকল্পনা প্রণয়নে সুবিধা হবে।

প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহসংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews