মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক শনাক্তকরণ কার্যক্রম জোরদারে লৌহজং হাসপাতালে কিট হস্তান্তর কালিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে কুমিল্লা ক্যান্টনমেন্টের নামার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, হোটেলসহ ৪ প্রতিষ্ঠান ভস্মীভূত ৪০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতির দাবি, পুড়ে ছাই ব্যবসায়ীদের স্বপ্ন-সম্ভাবনা দুর্গাপূজায় সর্বাত্মক সহযোগিতার আহ্বান এমপি সালাম আজাদের, প্রতিটি মণ্ডপে ৫ হাজার টাকা অনুদান রূপসায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস পালিত ।  লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত  ফরিদপুরের সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে সোনাপুর ইউনিয়নে উঠান বৈঠক মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ২ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার শাহজালালে ২ কোটি ৭০ লাখ টাকার ডায়মন্ড, প্লাটিনাম ও স্বর্ণালংকার জব্দ

রূপসায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস পালিত । 

  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার): “শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” প্রতিপাদ্য সামনে রেখে রূপসায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ১২-ই অক্টোবর (সোমবার) সকালে রূপসা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রূপসার কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। রূপসা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. বৃষ্টি ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. বজলুর রশীদ, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, ইসলামী রিলিফ বাংলাদেশের রূপসা ফিল্ড ইনচার্জ সামছুল আলম, মোসা. রেহানা খাতুন, ভিডাব্লুবি এনজিও কর্মী জিন্নাত রেহানা, দলিত এনজিওর সাপোর্ট স্টাফ লিমা দাস, দূর্জনীমহল দলিত শিক্ষা কেন্দ্রের শিক্ষক লাইলি বেগম, সুলতানা খাতুন, জান্নাতুল মাওয়াসহ অনেকে।

 

আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং সামাজিক বৈষম্য দূর করার গুরুত্ব তুলে ধরা হয়। কন্যাশিশুর নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। একটি কন্যাশিশু শুধু একটি পরিবারের নয় বরং সমাজ ও দেশের সম্পদ। যথাযথ শিক্ষা,পুষ্টি, নিরাপত্তা এবং সমান সুযোগ নিশ্চিত করা গেলে কন্যাশিশুরাও নিজেদের মেধা ও যোগ্যতা দিয়ে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। তাই বাল্যবিবাহ বন্ধে সচেতনতা বৃদ্ধি এবং কন্যাশিশুর স্বপ্নপূরণে সহায়ক পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে কিশোর-কিশোরীদের অংশগ্রহণের মধ্য দিয়ে কন্যাশিশুর অধিকার ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির বার্তা ছড়িয়ে দেওয়া হয় ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews