সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদক শনাক্তকরণ কার্যক্রম জোরদারে লৌহজং হাসপাতালে কিট হস্তান্তর কালিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে কুমিল্লা ক্যান্টনমেন্টের নামার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, হোটেলসহ ৪ প্রতিষ্ঠান ভস্মীভূত ৪০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতির দাবি, পুড়ে ছাই ব্যবসায়ীদের স্বপ্ন-সম্ভাবনা দুর্গাপূজায় সর্বাত্মক সহযোগিতার আহ্বান এমপি সালাম আজাদের, প্রতিটি মণ্ডপে ৫ হাজার টাকা অনুদান রূপসায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস পালিত ।  লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত  ফরিদপুরের সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে সোনাপুর ইউনিয়নে উঠান বৈঠক মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ২ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার শাহজালালে ২ কোটি ৭০ লাখ টাকার ডায়মন্ড, প্লাটিনাম ও স্বর্ণালংকার জব্দ

মাদক শনাক্তকরণ কার্যক্রম জোরদারে লৌহজং হাসপাতালে কিট হস্তান্তর

  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

 

ফৌজি হাসান খান রিকু

স্টাফ রিপোর্টার-

 

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা হাসপাতালে মাদক শনাক্তকারী কিট হস্তান্তর করা হয়েছে।

 

সোমবার (১২ অক্টোবর) উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এসব কিট হস্তান্তর করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। এতে সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু।

 

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, মাদক শনাক্তকারী কিট ব্যবহারের ফলে মাদক শনাক্তকরণ কার্যক্রম আরও সহজ ও কার্যকর হবে। পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং মাদক নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম পরিচালনায় এসব কিট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি, হাসপাতাল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews