1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 8:19 am
Title :
মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত ৩৩ বছরের জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, মুরাদনগরে ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে। জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড।

সিরাজগঞ্জে ৪ দফা দাবিতে মেডিকেল অ্যাসিসট্যান্ট ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট পালন

Reporter Name
  • Update Time : Monday, August 28, 2023,
  • 450 Time View

 

 

এস এম আক্কাস আলী (আকাশ) সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

 

স্বতন্ত্র শিক্ষাবোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন ও দ্রুত নিয়োগসহ ৪ দফা দাবিতে ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট পালন করছেন সিরাজগঞ্জ মেডিকেল অ্যাসিসট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা।

সোমবার (২৮ আগস্ট) বেলা ১১টায় প্রতিষ্ঠানটির সামনে এ ধর্মঘট পালিত হয়। এতে বক্তব্য রাখেন ম্যাটসের শিক্ষার্থী আহসান হাবীব, রাসেল মিয়া, আমিনা খাতুন ও সুমাইয়া সুমু সহ আরো অনেকে ।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা (১৯৭৩-৭৮) অনুযায়ী উচ্চশিক্ষার সুযোগ আজও বাস্তবায়ন করা হয়নি।

 

 

বাংলাদেশে অন্যান্য সব ডিপ্লোমা সেক্টরে সরকারি চাকরির নিয়োগ এবং কর্মসংস্থানের ব্যবস্থা থাকলেও ম্যাটস ডিপ্লোমাধারীদের নিয়োগ বা কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরই প্রেক্ষিতে সারা দেশের সব সরকারি-বেসরকারি ম্যাটস শিক্ষার্থীরা তাদের দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝোলানোসহ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্র ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছে।

 

 

এ প্রসঙ্গে সিরাজগঞ্জ মেডিকেল অ্যাসিসট্যান্ট ট্রেনিং স্কুলের অধ্যক্ষ ডা. রাকিকুনন্নাহার সাংবাদিকদের  বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো আমরা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকে জানিয়েছি। তিনি কিছুদিনের মধ্যে শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে আলোচনায় বসবেন বলে তিনি জানান ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট