1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 19, 2026, 9:18 am
Title :
ডিজে পার্টিতে অভিযান: গ্রেফতার ৬, মাদক জব্দ মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেফতার, অস্ত্র উদ্ধার। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব কোনো রাজনৈতিক কার্যক্রম নয়,শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষামূলক কার্যক্রম-ই প্রাধান্য পাবে,রূপসায় আজিজুল বারী হেলাল এমপি।  বীর মুক্তিযোদ্ধা, সাবেক পুলিশ কর্মকর্তা ও জননেতা মরহুম মফিজুল ইসলাম মোহন মিয়া—রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায়…  আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন,সাপটিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সোহরাব,  ‎ জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষণা শিবগঞ্জে মোকামতলা বাঘমারা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান (মধুপুর-এলেঙ্গা)হাইওয়ে পুলিশের তৎপরতায় ৮০০ পিস,ফেনসিডিল উদ্ধার ও গাড়ী আটক: ‎ধনবাড়িতে ১৮৭১ সাল থেকে ঐতিহ্যের ধারায় বৈশাখী মেলা 

লোহাগড়ায় ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের পরিবেশবান্ধব উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষরোপণ কর্মসূচি

Reporter Name
  • Update Time : Thursday, July 3, 2025,
  • 321 Time View

 

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ও হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন, লোহাগড়া শাখার উদ্যোগে বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১০টায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি পরিবেশবান্ধব ও সৌন্দর্যবর্ধনমূলক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবুল হাসান পিন্টুর তত্ত্বাবধানে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ রাজু আহমেদ বাপ্পির নেতৃত্বে এই আয়োজনটি বাস্তবায়িত হয়। এতে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মুরাদ কাজী।

কর্মসূচিতে প্রচার সম্পাদক রুবেল হোসেনসহ অ্যাসোসিয়েশনের অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্য যেমন ওবায়দুর রহমান,গোলাম কিবরিয়া,
মিজানুর রহমান,মুরাদ হোসেন ও লোহাগড়ার সকল প্রাইভেট ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা উপস্থিত ছিলেন।

উদ্যোগে বিভিন্ন প্রজাতির ফুল ও ফলজ গাছ রোপণ করা হয়। উদ্দেশ্য ছিল হাসপাতাল চত্বরে সবুজ পরিবেশ সৃষ্টি করা, রোগীদের জন্য প্রশান্তিময় ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা।

বক্তারা বলেন, শুধু চিকিৎসা নয়—একটি স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশ গড়ে তোলা চিকিৎসা সেবার অংশ। এই ধরণের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

এই মহতী উদ্যোগে অংশ নেওয়া সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ রাজু আহমেদ বাপ্পি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট