1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 16, 2026, 8:44 pm
Title :
আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন,সাপটিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সোহরাব,  ‎ জিয়া শিশু কিশোর মেলার কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষণা শিবগঞ্জে মোকামতলা বাঘমারা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান (মধুপুর-এলেঙ্গা)হাইওয়ে পুলিশের তৎপরতায় ৮০০ পিস,ফেনসিডিল উদ্ধার ও গাড়ী আটক: ‎ধনবাড়িতে ১৮৭১ সাল থেকে ঐতিহ্যের ধারায় বৈশাখী মেলা  টাঙ্গাইলে বোতলে তেল বিক্রি: ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা নিজগ্রামে গণসংযোগ জিএম কামরুজ্জমান টুকুর,গ্রামবাসীর আবেগী ভালোবাসায় সিক্ত। লোহাগড়ায় জেলেদের গরু প্রকল্পে চাঞ্চল্যকর অনিয়ম: তালিকায় ভুয়া নাম-নম্বর, অর্থের বিনিময়ে রুগ্ন গরু বিতরণের অভিযোগ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ায় স্বপ্নপূরণের পথে ৬মেধাবী, পাশে লালমনিরহাট জেলা প্রশাসন গাজীপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে  হাজারো নেতাকর্মীর ঢল 

আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন,সাপটিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সোহরাব,  ‎

Reporter Name
  • Update Time : Thursday, April 16, 2026,
  • 26 Time View

আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন,সাপটিবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সোহরাব,

‎লালমনিরহাট প্রতিনিধি;

‎মোঃ রব্বানী ইসলাম

‎লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন মোঃ আব্দুস সোহরাব। তিনি ৫নং সাপ্টিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

‎আজ বৃহস্পতিবার বিকেল চারটায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান। এ সময় তিনি বলেন, শারীরিক অসুস্থতা ও বয়সজনিত কারণে সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে।

‎তিনি জানান, সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগ আদিতমারী উপজেলা শাখার সভাপতি ও সম্পাদকের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকলেও বর্তমানে শারীরিক অবস্থার কারণে দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না।

‎আব্দুস সোহরাব বলেন, সবকিছু বিবেচনা করে তিনি স্বেচ্ছায় সহ-সভাপতি পদসহ অন্যান্য সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। একই সঙ্গে মানবিক দিক বিবেচনা করে তার পদত্যাগপত্র গ্রহণের জন্য সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান।

‎সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি শারীরিকভাবে অসুস্থ। এই বয়সে দায়িত্ব পালন করা কষ্টকর হয়ে পড়েছে। তাই এখন বিশ্রামে যেতে চাই। সবকিছু বিবেচনা করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

‎তার এ পদত্যাগের ঘোষণাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।

‎মোঃ রব্বানী ইসলাম/লালমনিরহাট প্রতিনিধি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট