
শুভ সাহা:
টাঙ্গাইলের সদর থানাধীন নগর জালফৈ (আশিকপুর) বাইপাস মহাসড়কের ঢাকাগামী লেনের টাঙ্গাইল হাইওয়ে হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে মহাসড়কের উপর একটি প্রাইভেটকার যার নাম্বার ঢাকা মেট্রো গ ১৩-৯৩২০ এর চালককে থামানোর জন্য সিগনাল দিলে উক্ত গাড়ির চালক ঘটনাস্থলস্থ মহাসড়কে প্রাইভেটকারটি থামানোর সাথে সাথেই গাড়ি থেকে নেমে দৌড়ে পালায়ে যায়। তখন উপস্থিত সাক্ষীদের সামনে গাড়িতে তল্লাশী করে গাড়ির পিছনের ঢালার ভিতরে ৪ টি প্লাস্টিকের বস্তার ভিতর এবং একটি ছোট কাগজের কার্টুনের ভিতর সর্বমোট ৮০০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। উদ্ধারকৃত ফেন্সিডিল এবং প্রাইভেট কারটি হাইওয়ে পুলিশের হেফাজতে গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য,এ সংক্রান্তে বিষয়ে
(মধুপুর-এলেঙ্গা) হাইওয়ে পুলিশের দায়িত্বরত অফিসার ইনচার্জ(ওসি)—মো:শরীফ জনান,এ নিয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। যার নিয়মিত ধারা অনুযায়ী—
নং ৪০,তাং-১৫/০৪/২৬খ্রি:, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারনির ১৪(গ)/৩৮ রুজু করা হয়েছে বলে তথ্য সুনিশ্চিত করা হয়েছে।