
ভ্রাম্যমান প্রতিনিধিঃ দেশে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে যখন পুলিশ বাহিনীসহ সকল প্রশাসন অভিযানে ব্যাস্ত ঠিক তখনই জাতীয় দৈনিক গণতদ্ন্ত পত্রিকার কয়রা উপজেলার প্রতিনিধি ইয়াকুব আলীর বিরুদ্ধে এলাকার দুষ্ট প্রকৃতির কিছু খারাপ মানুষ সঠিক সংবাদ প্রকাশের কারণে সকল প্রশাসনিক দপ্তরে মিথ্যা ভিত্তিহীন ও হয়রানিমূলক অভিযোগ দায়ের করছেন। ইয়াকুব আলী একজন সৎ নিষ্ঠাবান কলম যোদ্ধা।
ইয়াকুবের দীর্ঘ ৭ বছরে সাংবাদিকতায় এধরণের কোন অভিযোগ পাওয়া যায়নি।তিনি দৈনিক গণতদন্ত পত্রিকায় বিগত এক বছর যাবত সাহসিকতার সহিত কয়রা উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। তার বিরুদ্ধে এমন মিথ্যা ভাল ভিত্তিহীন অভিযোগটি খুবই দুঃখজনক।
সাংবাদিক ইয়াকুব আলী বলেন, আমার বিরুদ্ধে মাদক সংক্রান্ত অভিযোগটি সম্পুর্ণ মিথ্যা।
এই কয়রা এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার করণেই মিথ্যা হয়রানিমূলক অভিযোগ সকল প্রশাসনের কাছে দায়ের করছেন।
তিনি আরও বলেন,পুলিশ বাহিনীসহ সকল প্রশাসনের কাছে আকুল আবেদন এটাই যে আমার বিরুদ্ধে কেউ কোন অভিযোগ করলে তা যেন সুষ্ঠ তদন্তপুর্বক ব্যবস্থা নেয়া হয়। প্রশাসনের নিকট আমার বিনীত অনুরোধ রইলো। এবং সেই সাথে এসব হয়রানিমূলক অভিযোগের তীব্র নিন্দা জানাই।