মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমির বালু উত্তোলনের অভিযোগ  প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষে রূপসার টিএসবি ইউনিয়ন বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।  কালিয়ায় ৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সেরা পাঠাগার সংগঠক সম্মাননা পেলেন সাংবাদিক  এমরান আলী রানা  সাপাহার থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার-২ বটিয়াঘাটা জমি দখলের চেষ্টার অভিযোগ, ঘরবাড়ি ভাঙচুর ও প্রাণনাশের হুমকির দাবি নারীর অফিস সংস্কারের অর্থ আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন; দাবি কেসিসি আবু সালেহ পাটওয়ারীর রূপসায় র‍্যালী,আলোচনা সভা,যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণের মাধ্যমে জাতীয় যুব দিবস পালিত।  খুলনায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে স্মরণীয় করে রাখতে হবে,আজিজুল বারী হেলাল-এমপি।  সালথার ফুলবাড়িয়া বাজার মারকাযুস সুন্নাহ মহিলা মাদরাসা শুভ উদ্বোধন

সেরা পাঠাগার সংগঠক সম্মাননা পেলেন সাংবাদিক  এমরান আলী রানা 

  • প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

 

 

নাটোর প্রতিনিধি

রংপুর বিভাগীয় পাঠক সম্মেলন–২০২৬-এ ‘সেরা আলোকিত পাঠাগার সংগঠক’ সম্মাননা পেয়েছেন নাটোরের সিংড়া প্রেস ক্লাবের সভাপতি এবং রানা প্রকাশনীর প্রকাশক  ও রানানগর পাঠাগারের প্রতিষ্ঠাতা সাংবাদিক  মোল্লা মো. এমরান আলী রানা। সাহিত্যচর্চা, পাঠাভ্যাস গড়ে তোলা ও গ্রন্থাগার আন্দোলনে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

 

দিনব্যাপী বজলুর রহমান গ্রন্থাগারের আয়োজনে   রংপুর শিল্পকলা একাডেমিতে  পাঠক সম্মেলন–২০২৬-এ সাহিত্য, জ্ঞানচর্চা ও সৃজনশীলতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সদর আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল। বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুরের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ শাহ আলম এবং দিনাজপুরের বিশিষ্ট কথাসাহিত্যিক বিশ্বজিৎ দাসসহ রংপুরের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

সম্মেলনে পাঠাভ্যাস বিস্তার, গ্রন্থাগারকেন্দ্রিক জ্ঞানচর্চা এবং নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়। এ ধরনের আয়োজন পাঠকসমাজকে সংগঠিত করার পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতিচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

 

মোল্লা মো. এমরান আলী রানা সিংড়া প্রেস ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি রানা প্রকাশনী ও পাঠাগারের মাধ্যমে বই ও পাঠাভ্যাসকেন্দ্রিক কার্যক্রমে যুক্ত রয়েছেন। তাঁর এ অর্জনে সিংড়ার সাংবাদিক, সাহিত্যপ্রেমী ও পাঠকসমাজের মধ্যে আনন্দ ও উৎসাহ সৃষ্টি হয়েছে।

 

সাহিত্য ও জ্ঞানচর্চার প্রসারে তাঁর অব্যাহত প্রচেষ্টা আগামী দিনে আরও মানুষকে বই পড়া এবং গ্রন্থাগারমুখী হতে অনুপ্রাণিত করবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews