
রিপোর্টার : সোহেল রানা
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটের উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ১৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে হত্যা, ভাঙচুরসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত আইনি তথ্য জানানো হয়নি।
উল্লেখ্য, নুরুল ইসলাম নাহিদ ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।