সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাই সেন্ট্রাল প্রেস ক্লাবে কেক কাটা ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে ভোরের চেতনা’র ২৮ বছরে পদার্পণ উদ্‌যাপিত টাঙ্গাইলের মির্জাপুরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ,মানববন্ধন ও প্রতিবাদের ঝড়! পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে শীতার্তদের সহায়তায় এনজিও ব্যাংক আশা ২৫০ পিস কম্বল হস্তান্তর  কুমিল্লা সিটি করপোরেশনের সমস্যা সমাধানে মাননীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর কাছে দারস্ত হবেন না প্রশাসক ইউসুফ মোল্লা টিপু নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন অভিযুক্ত ডিলারের ডিলারশিপ বাতিল ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়ে পদ ছাড়লেন আ:লীগের সভাপতি রূপসায় বিনামূল্যে ছানি অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত।  রূপসার হঠাৎ বৃষ্টিতে ইটভাটার কয়েক লাখ ইট নষ্ট,ক্ষতির মুখে মালিকপক্ষ এবং শ্রমিকেরা।  রাজউকের নির্দেশ থোড়াই কেয়ার রাজধানীর মিরপুরে উচ্ছেদের পর ফের ৮ তলা ভবন পুনর্নির্মাণ  নওগাঁয় ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ধামরাই সেন্ট্রাল প্রেস ক্লাবে কেক কাটা ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে ভোরের চেতনা’র ২৮ বছরে পদার্পণ উদ্‌যাপিত

  • প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

 

 

স্টাফ রিপোর্টার (ধামরাই)

মোঃ রাকিব হোসেন

 

সত্যের সন্ধানে প্রতিদিন এবং গণমানুষের কণ্ঠস্বর হিসেবে পরিচিত সরকারি মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক ভোরের চেতনা ২৭ বছর সফলভাবে পেরিয়ে ২৮ বছরে পদার্পণ করেছে। এই গৌরবোজ্জ্বল উপলক্ষ্যে ধামরাই সেন্ট্রাল প্রেস ক্লাবের আয়োজনে কেক কাটা ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে জমকালোভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে।

 

১৫ ই নভেম্বর সন্ধ্যা ০৬ ঘটিকায় ধামরাই সেন্ট্রাল প্রেস ক্লাবে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে ছিল প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা এবং দৈনিক ভোরের চেতনা’র উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল।

 

এ সময় ধামরাই সেন্ট্রাল প্রেস ক্লাবের সকল সদস্য সহ বায়তুল নূর জামে মসজিদের ইমাম সাহেব এবং এলাকার রাজনৈতিক ও সমাজের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ পথচলায় পত্রিকাটি বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনগণের পক্ষে নিরলস সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে। ভবিষ্যতেও সত্য প্রকাশে এই ধারা অব্যাহত রেখে পত্রিকাটি আরও দূরদূরান্তে ছড়িয়ে পড়বে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। অনুষ্ঠান শেষে দৈনিক ভোরের চেতনা’র সঙ্গে জড়িত সকল শুভানুধ্যায়ী, পাঠক ও কলাকুশলীকে ২৮ বছরে পদার্পণের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews