সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাই সেন্ট্রাল প্রেস ক্লাবে কেক কাটা ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে ভোরের চেতনা’র ২৮ বছরে পদার্পণ উদ্‌যাপিত টাঙ্গাইলের মির্জাপুরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ,মানববন্ধন ও প্রতিবাদের ঝড়! পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে শীতার্তদের সহায়তায় এনজিও ব্যাংক আশা ২৫০ পিস কম্বল হস্তান্তর  কুমিল্লা সিটি করপোরেশনের সমস্যা সমাধানে মাননীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর কাছে দারস্ত হবেন না প্রশাসক ইউসুফ মোল্লা টিপু নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন অভিযুক্ত ডিলারের ডিলারশিপ বাতিল ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়ে পদ ছাড়লেন আ:লীগের সভাপতি রূপসায় বিনামূল্যে ছানি অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত।  রূপসার হঠাৎ বৃষ্টিতে ইটভাটার কয়েক লাখ ইট নষ্ট,ক্ষতির মুখে মালিকপক্ষ এবং শ্রমিকেরা।  রাজউকের নির্দেশ থোড়াই কেয়ার রাজধানীর মিরপুরে উচ্ছেদের পর ফের ৮ তলা ভবন পুনর্নির্মাণ  নওগাঁয় ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে শীতার্তদের সহায়তায় এনজিও ব্যাংক আশা ২৫০ পিস কম্বল হস্তান্তর 

  • প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পটুয়াখালীতে জেলা প্রশাসকের কাছে ২৫০টি কম্বল হস্তান্তর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। শীত মৌসুমে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণের লক্ষ্যে এসব কম্বল জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখায় প্রদান করা হয়।

রবিবার সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিমের হাতে আনুষ্ঠানিকভাবে কম্বলগুলো তুলে দেন আশা’র জেলা ও সদর উপজেলা পর্যায়ের কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা এস. এম. দেলোয়ার হোসেন, আশা’র সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার লিটন চন্দ্র বিশ্বাস, পটুয়াখালী সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার এম. এ. মন্নান, সিনিয়র ম্যানেজার (এসএমএসই) ইলিয়াছ কাঞ্চন, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার ছগির আহম্মেদ, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার সিরাজুল ইসলাম, সিনিয়র এবিএম মাইনদ্দিনসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তারা।

এ সময় আশা’র সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার লিটন চন্দ্র বিশ্বাস বলেন, শীতার্ত ও অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে প্রতিবছরের মতো এবারও আশা দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে পটুয়াখালীতে ২৫০টি কম্বল জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসনের মাধ্যমে প্রকৃত শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews