সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়ে পদ ছাড়লেন আ:লীগের সভাপতি রূপসায় বিনামূল্যে ছানি অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত।  রূপসার হঠাৎ বৃষ্টিতে ইটভাটার কয়েক লাখ ইট নষ্ট,ক্ষতির মুখে মালিকপক্ষ এবং শ্রমিকেরা।  রাজউকের নির্দেশ থোড়াই কেয়ার রাজধানীর মিরপুরে উচ্ছেদের পর ফের ৮ তলা ভবন পুনর্নির্মাণ  নওগাঁয় ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার তিন দশকে কেবল বদলেছে লুটেরাদের মুখোশ রূপসায় প্রবীণ মানুষের মাঝে বেতের ছড়ি বিতরণ ।  সালথায় সেচ্ছাসেবকলীগ নেতা জুয়েল গ্রেফতার সালথায় ৫০ বছরে যেখানে রাস্তা হয়নি নিজ অর্থে রাস্তা করে দিলেন ছরোয়ার হোসেন পোলিং এজেন্টদের সম্মানে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন, একসঙ্গে খেলেন দুই হাজার মানুষ

রূপসায় বিনামূল্যে ছানি অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত। 

  • প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার): রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ডোবা স্কুল মাঠে দিনব্যাপী বিনামূল্যে ছানি অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫-ই নভেম্বর সকাল ৯-টা থেকে দুপুর ১-টা পর্যন্ত এই চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা সিএসএস (CSS) এর পরিচালিত রূপসা উপজেলায় অবস্থিত তিলকস্থ রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতালের সহযোগিতায় এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

 

উক্ত চিকিৎসা সেবা ক্যাম্পটির সকালে উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজক জি এম কামরুজ্জামান টুকু।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাঁন জুলফিকার আলী জুলু।

 

বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা বিএনপির সদস্য আরিফুর রহমান আরিফ, ঘাটভোগ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এস এম এ মালেক, সদস্য সচিব মিকাইল বিশ্বাস, ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নুন্দু,অত্র হাসপাতালের কো অর্ডিনেটর মার্কেটিং এন্ড পাবলিক রিলেশনের মোঃ মুশফিকুর রহমান, বিএনপি নেতা সাইফুল ইসলাম পাইক।

ডোবা ওয়ার্ড বিএনপির সভাপতি প্রাণ গোপাল বিশ্বাসের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা মুন্না সরদারের পরিচালনায় বক্তৃতা করেন প্রধান শিক্ষক দীপ্তিশ্বর বিশ্বাস, মুন্না সরদার,ইসরাইল বাবু, গোবিন্দ বিশ্বাস, শাহিনুর রহমান, অলোক বিশ্বাস, জিএম হিরোক, সাগর দাস সঞ্জীত,বিকাশ দাস, নরেশ দাস, পংকজ শিকদার, কানাই বৈরাগি প্রমূখ। সেবা ক্যাম্পে রোগী দেখেন ডাঃ মফিজুর রহমান। ক্যাম্পে এলাকার বিপুল সংখ্যক দুস্থ ও অসহায় রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশনের জন্য বাছাই এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews