শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
রূপসায় প্রবীণ মানুষের মাঝে বেতের ছড়ি বিতরণ ।  সালথায় সেচ্ছাসেবকলীগ নেতা জুয়েল গ্রেফতার সালথায় ৫০ বছরে যেখানে রাস্তা হয়নি নিজ অর্থে রাস্তা করে দিলেন ছরোয়ার হোসেন পোলিং এজেন্টদের সম্মানে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন, একসঙ্গে খেলেন দুই হাজার মানুষ টাঙ্গাইল পুলিশ সুপারের নির্দেশনায়। কালিহাতী থানা পুলিশের প্রচেষ্টায় মাদক চক্রের মূলহোতা গ্রেপ্তার: রূপসায় উপজেলা প্রশাসনের ভেজাল বিরোধী অভিযানে নকল মধু প্রস্তুতকারককে জরিমানা।  সালথায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ গাজীপুরে ন্যূনতম মজুরি কার্যকরের দাবিতে বিক্ষোভ সালথায় কালীপূজা উপলক্ষে মণ্ডপে মণ্ডপে নুরুল ইসলাম দিলেন আর্থিক সহযোগিতা।

রূপসায় প্রবীণ মানুষের মাঝে বেতের ছড়ি বিতরণ । 

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

 

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : রূপসায় প্রবীণ মানুষের মাঝে ছড়ি বিতরণ অনুষ্ঠান আজ ১৩-ই নভেম্বর শুক্রবার পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে বিকেল ৩-টায় অনুষ্ঠিত হয়। ইনসাফ ওয়েলফেয়ার ফাউন্ডেশন খুলনার আয়োজনে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, ঢাকা জজকোর্টের আইনজীবী এ্যাডঃ কামরুল হাসান পলাশ।

 

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মাহিনুর রহমান সেখের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ পদ রায়, যাত্রা শিল্পী পরিষদের খুলনা জেলা সহসভাপতি নৃপেন্দ্রনাথ রায়, উপজেলা পূজা পরিষদের সভাপতি শক্তি পদ বসু, রূপসা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক খান আঃ জব্বার শিবলী, বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিবাবক সদস্য মোঃ আলামিন লস্কর। ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির মল্লিকের সঞ্চালনায় বক্তৃতা করেন সমাজ সেবক আনোয়ার হোসেন পাইক, নাজমুল হাসান বাপ্পি, সংগঠনের সহ-সভাপতি আলী হায়দার আসলাম, ধর্মীয় সম্পাদক মেহেদী হাসান হেলাল, প্রচার সম্পাদক মো নাজমুল হাসান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews