শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইল পুলিশ সুপারের নির্দেশনায়। কালিহাতী থানা পুলিশের প্রচেষ্টায় মাদক চক্রের মূলহোতা গ্রেপ্তার: রূপসায় উপজেলা প্রশাসনের ভেজাল বিরোধী অভিযানে নকল মধু প্রস্তুতকারককে জরিমানা।  সালথায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ গাজীপুরে ন্যূনতম মজুরি কার্যকরের দাবিতে বিক্ষোভ সালথায় কালীপূজা উপলক্ষে মণ্ডপে মণ্ডপে নুরুল ইসলাম দিলেন আর্থিক সহযোগিতা। এসএমসিআইএফে মনিটরিং কর্মকর্তা কাজী কামরুল হাসানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও পদোন্নতি বাণিজ্যের অভিযোগ বোর্ড সভার সিদ্ধান্ত পরিবর্তন, জ্যেষ্ঠতা লঙ্ঘন করে পদোন্নতির সুপারিশ, ব্যক্তিগত নথির গুরুত্বপূর্ণ পৃষ্ঠা গায়েবের অভিযোগ উলিপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী ফরিদপুর-২ আসনে ধর্মীয় প্রতিষ্ঠান ও সড়ক উন্নয়নে ১২ কোটি ৫৫ লাখ টাকার প্রকল্প অনুমোদন  নারায়নগঞ্জে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে সিদ্ধিরগঞ্জ শ্রমিক দলের আহবাযক টি এইচ তোফার নেতৃত্বে বিক্ষোভ ও অবস্থান 

টাঙ্গাইল পুলিশ সুপারের নির্দেশনায়। কালিহাতী থানা পুলিশের প্রচেষ্টায় মাদক চক্রের মূলহোতা গ্রেপ্তার:

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

 

টাঙ্গাইল থেকে শুভ দেব সাহা:

টাঙ্গাইলের পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক কালিহাতি থানা থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ১২ই নভেম্বর ০৬(ছয়)কেজি গাঁজা উদ্ধারসহ ০১ জনকে আটক করা হয়েছে।

টাঙ্গাইল জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয়ের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার, কালিহাতি সার্কেল,টাঙ্গাইল জনাব মোঃ মঞ্জুরুল ইসলাম-এর তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ, কালিহাতি থানা জনাব কাইয়ুম খান সিদ্দিকী এর সার্বিক তৎপরতায় এ.এস.আই (নিরস্ত্র)/তপন কুমার সঙ্গীয় ফোর্সসহ কালিহাতি থানা এলাকায় গল্ফ-৭১ ডিউটি কালীন ১১ নভেম্বর রাত ০২.৩০ টায় কালিহাতি থানাধীন এলেঙ্গা পৌরসভাস্থ আকবর কালার প্রিন্ট এর দোকানের সামনে ঢাকা মুখী সার্ভিস লেনে পাকা রাস্তার উপর হতে আসামী ১। আমানুল্লাহ মিয়া (৩৮), পিতা- মৃত আঃ রহমান, মাতা-মৃত জহুরা বেগম, সাং- শিমুল কান্দি (ইমামের চর),থানা- ভৈরব, জেলা- কিশোরগঞ্জকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ০৬ (ছয়) কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। যাহার বৈধ বাজার মূল্য (০৬ x৩০,০০০)

=১,৮০,০০০/- টাকা।

 

উল্লেখিত,ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কালিহাতি থানায় নিয়মিত মামলা রুজু করা হয় এবং গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তথ্য সুনিশ্চিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews