বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
উলিপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী ফরিদপুর-২ আসনে ধর্মীয় প্রতিষ্ঠান ও সড়ক উন্নয়নে ১২ কোটি ৫৫ লাখ টাকার প্রকল্প অনুমোদন  নারায়নগঞ্জে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে সিদ্ধিরগঞ্জ শ্রমিক দলের আহবাযক টি এইচ তোফার নেতৃত্বে বিক্ষোভ ও অবস্থান  বোয়ালমারীতে বিএসটিআইয়ের অভিযান: দুই বেকারি সিলগালা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা  পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান ধামরাইয়ে ৫ দিনে ৪ বাসে আগুন, গ্রেপ্তার ৫ টাঙ্গাইলে গ্রিল কেটে হাত-পা বেঁধে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে লুট রহস্যজনকভাবে পোস্ট অফিসে আটকেপড়া যুবক সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার। রূপসায় স্কুল ব্যাংকিং বিষয়ে এনসিসি ব্যংক ও ২-টি মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান সফল করার লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত।  সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

ফরিদপুর-২ আসনে ধর্মীয় প্রতিষ্ঠান ও সড়ক উন্নয়নে ১২ কোটি ৫৫ লাখ টাকার প্রকল্প অনুমোদন 

  • প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

 

 

সাইদ গাজী,

ফরিদপুর জেলা প্রতিনিধি

 

ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে ৫১টি ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন এবং বিভিন্ন সড়ক মেরামত ও সংস্কারের জন্য মোট ১২ কোটি ৫৫ লাখ টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

 

সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের চাহিদার পরিপ্রেক্ষিতে এসব প্রকল্প অনুমোদন করা হয়েছে বলে জানা গেছে।

 

অনুমোদিত প্রকল্পের আওতায় মসজিদ, মন্দির, কবরস্থান ও শ্মশানসহ ৫১টি ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বরাদ্দ রাখা হয়েছে ২ কোটি ৫৫ লাখ টাকা। পাশাপাশি ফরিদপুর-২ আসনের বিভিন্ন এলাকার সড়ক মেরামত ও সংস্কারের জন্য ১০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এলাকার মানুষের প্রয়োজন, ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং যোগাযোগব্যবস্থার উন্নতির বিষয়টি বিবেচনায় নিয়ে এসব প্রকল্প গ্রহণ করা হয়েছে।

 

প্রকল্পগুলো বাস্তবায়িত হলে নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি স্থানীয় সড়ক যোগাযোগব্যবস্থার উন্নতি হবে। এতে সাধারণ মানুষের চলাচল সহজ হওয়ার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

 

ফরিদপুর-২ আসনের মানুষের জীবনমান উন্নয়ন, এলাকার সার্বিক অগ্রগতি এবং জনসাধারণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews