মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইলে গ্রিল কেটে হাত-পা বেঁধে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে লুট রহস্যজনকভাবে পোস্ট অফিসে আটকেপড়া যুবক সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার। রূপসায় স্কুল ব্যাংকিং বিষয়ে এনসিসি ব্যংক ও ২-টি মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান সফল করার লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত।  সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত মাদক, ছিনতাই, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স; জিএমপি কমিশনার  অপরাধমুক্ত ও যানজটসহনীয় মহানগর গড়ার পরিকল্পনা ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, দগ্ধ হয়ে চালকের মৃত্যু আমন মৌসুমে ধান ও চালের সংগ্রহ লক্ষমাত্রা নির্ধারণ  ৮ লাখ ৫০ হাজার মেঃটঃ ; খাদ‍্যমন্ত্রি ফরিদপুর শহরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে বিশেষ উদ্যোগ রেঞ্জ ডিআইজি মৌলভীবাজার পুলিশ লাইন্স ও রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন। সালথায় বর্ণাঢ্য আ‌য়োজ‌নে জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

রূপসায় স্কুল ব্যাংকিং বিষয়ে এনসিসি ব্যংক ও ২-টি মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান সফল করার লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত। 

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : রূপসায় আগামী ১৭-ই নভেম্বর অনুষ্ঠিতব্য স্কুল ব্যাংকিং বিষয়ে আলোচনা সভা এনসিসি ব্যাংক,পাথরঘাটা মাধ্যমিক বিদ্যালয় ও পিঠাভোগ মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি সফল করার লক্ষ্যে স্কুল ম্যানেজিং কমিটি,শিক্ষক প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৯-ই নভেম্বর সকাল ১১-টায় পিঠাভোগ মাধ্যমিক বিদ্যালয় অফিস কক্ষে প্রস্তুতি সভাটি স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তফা উল বারী লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জি এম কামরুজ্জামান টুকু।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান,সদস্য সচিব জাভেদ হোসেন মল্লিক, এনসিসি ব্যাংক খুলনা কে ডি ঘোষ রোড শাখার ভাইস প্রেসিডেন্ট তাওহিদুল ইসলাম।

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাথরঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সরোজ কুমার হালদার, পিঠাভোগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণপদ রায়, খুলনা জেলা বিএনপির সদস্য আছাফুর রহমান, খুলনা জেলা বিএনপির সম্পাদক মন্ডলির সাবেক সদস্য সৈয়দ নেয়ামত আলী, রূপসা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ হুমায়ুন কবির, টি এস বি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান,ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মিকাইল বিশ্বাস এবং ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু ও নাজমুল ইসলাম সোহাগ প্রমুখ।

উক্ত অনুষ্ঠান সফল করার জন্য অনুষ্ঠান বাস্তবায়ন কমিটি, শৃংখলা উপ কমিটি, আপ্যায়ন উপ কমিটি এবং পরিবহন উপ-কমিটি গঠন সহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

আয়োজকদের মাধ্যমে জানা যায় এটা হলো এন সি সি ব্যাংক এর একটি মহতি উদ্যোগ, স্কুলের ছাত্র ছাত্রী, শিক্ষক এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে একটা অনুষ্ঠান হবে,এম পি মহোদয় প্রধান অতিথি থাকবেন, ব্যাংকের উর্ধতন কর্মকর্তাগণ বিশেষ অতিথি থাকবেন,এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ অতিথি থাকবেন, ব্যাংকের পক্ষ থেকে কৃতি ছাত্র ছাত্রী, মেধাবী এবং গরীব ছাত্র ছাত্রীদের বৃত্তি প্রদান সহ আর্থিক সহযোগিতা প্রদান করা হবে, প্রোগ্রাম সকাল ১০ টা থেকে শুরু হবে, প্রায় ১০০০ প্যাকেট লাঞ্চের ব্যবস্থা থাকবে, অনুষ্ঠান শেষে স্কাউটিং, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্য দিয়ে প্রোগ্রাম শেষ হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews