মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
রূপসায় স্কুল ব্যাংকিং বিষয়ে এনসিসি ব্যংক ও ২-টি মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান সফল করার লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত।  সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত মাদক, ছিনতাই, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স; জিএমপি কমিশনার  অপরাধমুক্ত ও যানজটসহনীয় মহানগর গড়ার পরিকল্পনা ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, দগ্ধ হয়ে চালকের মৃত্যু আমন মৌসুমে ধান ও চালের সংগ্রহ লক্ষমাত্রা নির্ধারণ  ৮ লাখ ৫০ হাজার মেঃটঃ ; খাদ‍্যমন্ত্রি ফরিদপুর শহরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে বিশেষ উদ্যোগ রেঞ্জ ডিআইজি মৌলভীবাজার পুলিশ লাইন্স ও রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন। সালথায় বর্ণাঢ্য আ‌য়োজ‌নে জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত রূপসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বেচ্ছাসেবকদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। গাজীপুরে জিএমপির নতুন কমিশনার আশিক সাঈদ এর দায়িত্ব গ্রহণ  গার্ড অব অনারের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনায় গুরুত্বারোপ

ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, দগ্ধ হয়ে চালকের মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

 

সাইদ, গাজী,

ফরিদপুর জেলা প্রতিনিধি:

 

ফরিদপুরে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে মো. কালাচাঁদ (৫০) নামে এক বাসচালকের মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত কালাচাঁদ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামের বাসিন্দা। তিনি ফরিদপুর-টেকেরহাট-মাদারীপুর রুটে চলাচলকারী ‘কিশোর-তনয়’ পরিবহনের একটি লোকাল বাসের চালক ছিলেন। বাসটির নিবন্ধন নম্বর ফরিদপুর-ব-১১-০১৮২।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাসটি গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডের সামনে সড়কের ওপর দাঁড় করানো ছিল। এ সময় চালক বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। রাত ১টা ৫০ মিনিটের দিকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

 

খবর পেয়ে কোতোয়ালি থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতর থেকে দগ্ধ অবস্থায় চালককে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। বাসে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews