সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
আমন মৌসুমে ধান ও চালের সংগ্রহ লক্ষমাত্রা নির্ধারণ  ৮ লাখ ৫০ হাজার মেঃটঃ ; খাদ‍্যমন্ত্রি ফরিদপুর শহরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে বিশেষ উদ্যোগ রেঞ্জ ডিআইজি মৌলভীবাজার পুলিশ লাইন্স ও রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন। সালথায় বর্ণাঢ্য আ‌য়োজ‌নে জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত রূপসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বেচ্ছাসেবকদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। গাজীপুরে জিএমপির নতুন কমিশনার আশিক সাঈদ এর দায়িত্ব গ্রহণ  গার্ড অব অনারের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনায় গুরুত্বারোপ গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা: পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ ধামরাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ। পটুয়াখালীতে ৩০ বছরের ব্যবহৃত পুরনো রাস্তা নিয়ে বিরোধ, অবরুদ্ধ অর্ধ শতাধিক পরিবার চাটমোহরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

ফরিদপুর শহরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে বিশেষ উদ্যোগ

  • প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

 

 

সাইদ গাজী,

ফরিদপুর জেলা,প্রতিনিধি:

 

ফরিদপুর শহরের সার্বিক নিরাপত্তা জোরদার, অপরাধ দমন এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে পুরো শহরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে চুরি, ছিনতাই, মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

 

ফরিদপুর শহরের নিরাপত্তা ব্যবস্থা আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তিসম্পন্ন ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থাপনায় সহায়ক বিভিন্ন ডিভাইস উপহার দিয়েছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এ মহতী উদ্যোগে সার্বিক সহযোগিতা করেছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সম্মানিত উপদেষ্টা ও ফরিদপুরের কৃতী সন্তান আলমগীর কবির।

 

এ সময় সংসদ সদস্যের কাছ থেকে উপহার হিসেবে দেওয়া ডিভাইসগুলো গ্রহণ করেন ফরিদপুরের পুলিশ সুপার।

 

এ উপলক্ষে আয়োজিত আলোচনায় শহরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ, যানজট নিরসন এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

 

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালু হলে অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধীদের শনাক্তকরণ এবং যানবাহন চলাচল নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে।

 

নিরাপদ, সুশৃঙ্খল ও আধুনিক ফরিদপুর গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews