রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় বর্ণাঢ্য আ‌য়োজ‌নে জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত রূপসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বেচ্ছাসেবকদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। গাজীপুরে জিএমপির নতুন কমিশনার আশিক সাঈদ এর দায়িত্ব গ্রহণ  গার্ড অব অনারের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনায় গুরুত্বারোপ গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা: পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ ধামরাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ। পটুয়াখালীতে ৩০ বছরের ব্যবহৃত পুরনো রাস্তা নিয়ে বিরোধ, অবরুদ্ধ অর্ধ শতাধিক পরিবার চাটমোহরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন রূপসায় ৫৫-তম জাতীয় সমবায় দিবস উদযাপন।  রূপসার শিয়ালি গ্রামে অনুষ্ঠিত ৮০ ফুট কালী প্রতিমার পূজায় এমপি আজিজুল বারী হেলাল এর শুভেচ্ছা উপহার। চোরাচালানে নতুন প্রবণতা ই-সিগারেট–ভেপ: শাহজালালে ৩২ লাখ টাকার পণ্য আটক।

রূপসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বেচ্ছাসেবকদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান।

  • প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : ঐতিহাসিক ৭-ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে খুলনা জেলা স্বেচ্ছাসেবকদলের আয়োজনে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। আজ ৮-ই নভেম্বর (রবিবার) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাজেদুল হক কাউসার, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার খন্দকার এহসান হিমেল।
খুলনা জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আতাউর রহমান রুনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিএম কামরুজ্জামান টুকু, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, জেলা বিএনপির সদস্য আরিফুর রহমান আরিফ, আছাফুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলাদলের সিনিয়র সহ-সভাপতি শাহানাজ ইসলাম, বিএনপি নেতা হুমায়ূন কবীর, খান আনোয়ার হোসেন, মহিউদ্দিন মিন্টু, আজিজুর রহমান, মিকাইল বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মোঃ মোশাররফ শিকদার, সদস্য সচিব আসাদুজ্জামান বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা রেজাউল ইসলাম রেজা, নয়ন মোড়ল,মাসুদ খান, বিএনপি নেতা সৈয়দ নিয়ামত আলী, বাদশা জমাদ্দার, খান আলিম হাসান, সাজ্জাদ হোসেন সরদার ,ফিরোজ মাহমুদ, আরিফ মোল্যা, দুরুল মোল্যা, এসএম আবু সাঈদ, নাঈম শেখ, মুক্তাদির বিল্লাহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews