
আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : রূপসা উপজেলায় ৫৫-তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৮-ই নভেম্বর (রবিবার) সকাল ১১-টায় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা জান্নাতুন নেছা রুমির সভাপতিত্বে ও সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির রাখেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন রূপসা ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান হাসিবুর রহমান বাবু লস্কর।
সভায় বক্তব্য দেন সরকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রদীপ কুমার বিশ্বাস, প্রভাষক মহিদুল সরদার, জাবুসা স্বনির্ভর বহুমুখী সমবায় সমিতির সভাপতি আলী হায়দার খান, অ্যাডভান্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি অভিজিৎ বিশ্বাস কমল, রূপসা আদিবাসী উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি ইন্দ্রজিৎ বিশ্বাস, বন্ধন গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি ব্রজনাথ রায়, নৈহাটি দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি শফিকুল ইসলাম, সমবায়ী জীবন কুন্ডু, মোঃ কামরুল হাসান শান্ত, শক্তিপদ মল্লিক, ইউসুফ আলী শেখ, জয়দেব পাল, সন্ধ্যা রায়, পবিত্র মন্ডল, এসকে রিয়াদ, সঞ্জয় কুমার পাল, সুব্রত পাল, লুৎফর রহমান প্রমূখ।