শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
গজারিয়া প্রেসক্লাব নির্বাচনে নজরুল সাধারণ সম্পাদক, সাইদ আফরান সহ-সাংগঠনিক সম্পাদক ও আমজাদ প্রচার সম্পাদক শহীদ প্রেসিডেন্ট জিয়া একজন খাঁটি দেশপ্রেমিক ছিলেন – এমপি আনু  শিবগঞ্জের কাঠগাড়া জোনাবিয়া দাখিল মাদ্রাসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত  সাপাহারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন চাটমোহরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন গাজীপুরে উৎসবমুখর পরিবেশে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত  মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: প্রতিমন্ত্রী আমিনুল হক রূপসার কুদির বটতলায় মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত ঐতিহাসিক সম্বর্ধনা ও পথসভায় স্বমহিমায় জিএম কামরুজ্জামান টুকু। খুলনা জেলা স্টেডিয়ামে আমি যখন প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে তখন আমার ছেলেটাকে গুলি করে হত‍্যা করলো গাজীপুরে ৫ দিনপর মিলল গুলিভর্তি অস্ত্র • পুরস্কার ঘোষণার পরও উদ্ধার পুলিশের অভিযানে • পরিত্যক্ত জায়গায় পড়ে ছিল পিস্তল

গজারিয়া প্রেসক্লাব নির্বাচনে নজরুল সাধারণ সম্পাদক, সাইদ আফরান সহ-সাংগঠনিক সম্পাদক ও আমজাদ প্রচার সম্পাদক

  • প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

 

ওসমান গনি

স্টাফ রিপোর্টার

মুন্সিগঞ্জের গজারিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন ও কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে শেখ নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক পদে সাইদ হাসান আফরান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আমজাদ হোসেন নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সভাপতি পদসহ কার্যনির্বাহী পরিষদের বেশ কয়েকটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

 

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গজারিয়া প্রেসক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।

 

নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদ-এর শেখ নজরুল ইসলাম। সহ-সাংগঠনিক সম্পাদক পদে সর্বোচ্চ ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলা ও চ্যানেল এস-এর সাংবাদিক সাইদ হাসান আফরান। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের আমজাদ হোসেন।

 

এদিকে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক মুন্সিগঞ্জের কাগজ-এর সম্পাদক মো. আরফিন।

 

প্রেসক্লাবের মোট ৪৫ জন ভোটারের মধ্যে ৩৯ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন গজারিয়া উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা ওমর ফারুক।

 

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি পদে মোয়াজ্জেম হোসেন জুয়েল, আমিরুল ইসলাম নয়ন ও মকবুল হোসেন; যুগ্ম সাধারণ সম্পাদক পদে আজিজুল হক পার্থ; সাংগঠনিক সম্পাদক পদে আলমগীর হোসেন মিঞা; অর্থ সম্পাদক পদে শাহদাত হোসেন সায়মন; দপ্তর সম্পাদক পদে আল আমিন এবং মহিলা বিষয়ক সম্পাদক পদে সোনিয়া পারভীন।

 

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. মহিউদ্দিন, মো. সাইফুল ইসলাম, শেখ শাহাবুদ্দিন, আ. হান্নান সরকার ও সাগর হোসেন।

 

নির্বাচনের মধ্য দিয়ে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য গজারিয়া প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews