শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিবগঞ্জের কাঠগাড়া জোনাবিয়া দাখিল মাদ্রাসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত  সাপাহারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন চাটমোহরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন গাজীপুরে উৎসবমুখর পরিবেশে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত  মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: প্রতিমন্ত্রী আমিনুল হক রূপসার কুদির বটতলায় মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত ঐতিহাসিক সম্বর্ধনা ও পথসভায় স্বমহিমায় জিএম কামরুজ্জামান টুকু। খুলনা জেলা স্টেডিয়ামে আমি যখন প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে তখন আমার ছেলেটাকে গুলি করে হত‍্যা করলো গাজীপুরে ৫ দিনপর মিলল গুলিভর্তি অস্ত্র • পুরস্কার ঘোষণার পরও উদ্ধার পুলিশের অভিযানে • পরিত্যক্ত জায়গায় পড়ে ছিল পিস্তল নিখোঁজ হওয়ার দুইদিন পর মির্জাগঞ্জে দশম শ্রেণীর শিক্ষার্থীর মরাদেহ উদ্ধার  শিশুদের শিক্ষার মানোন্নয়নে শিবগঞ্জে শোলাগাড়ি মাদ্রাসার অভিভাবক সমাবেশ

চাটমোহরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

  • প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

 

 

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাবনার চাটমোহরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।

 

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মজিবুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান, বিএনপি নেতা আসাদুজ্জামান আরশেদ, রবিউল করিম তারেক, ভিপি সেলিম রেজা, অধ্যক্ষ আব্দুর রহিম কালু, বীর মুক্তিযোদ্ধা ইগ্নাসিউজ গমেজ, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন ও ফুলচাঁদ হোসেন শামীমসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

 

আলোচনা সভা শেষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এবং চাটমোহর উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

লুৎফর রহমান হীরা

 

চাটমোহর, পাবনা।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews