শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: প্রতিমন্ত্রী আমিনুল হক রূপসার কুদির বটতলায় মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত ঐতিহাসিক সম্বর্ধনা ও পথসভায় স্বমহিমায় জিএম কামরুজ্জামান টুকু। খুলনা জেলা স্টেডিয়ামে আমি যখন প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে তখন আমার ছেলেটাকে গুলি করে হত‍্যা করলো গাজীপুরে ৫ দিনপর মিলল গুলিভর্তি অস্ত্র • পুরস্কার ঘোষণার পরও উদ্ধার পুলিশের অভিযানে • পরিত্যক্ত জায়গায় পড়ে ছিল পিস্তল নিখোঁজ হওয়ার দুইদিন পর মির্জাগঞ্জে দশম শ্রেণীর শিক্ষার্থীর মরাদেহ উদ্ধার  শিশুদের শিক্ষার মানোন্নয়নে শিবগঞ্জে শোলাগাড়ি মাদ্রাসার অভিভাবক সমাবেশ গাজীপুরে কাজে ফিরল পোশাক শ্রমিকেরা জমিতে বেড়া দেওয়া নিয়ে সংঘর্ষে বাড়ি-ঘরে হামলা ভাংচুর লুটপাট, আহত- ১৫ উলিপুরে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা টাঙ্গাইলে ধর্ম অবমাননার অভিযোগে মানিকগঞ্জ থেকে সুজন সাহা গ্রেপ্তার

রূপসার কুদির বটতলায় মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত ঐতিহাসিক সম্বর্ধনা ও পথসভায় স্বমহিমায় জিএম কামরুজ্জামান টুকু।

  • প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : গতকাল ৫-ই নভেম্বর রূপসার কুদির বটতলায় মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জননেতা তারেক রহমানকে সম্বর্ধনা প্রদান ও ঐতিহাসিক সফল পথসভা অনুষ্ঠিত হয় । এই ঐতিহাসিক পথসভাকে সফল করতে বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের সাংসদ রূপসার কৃতি সন্তান, উজ্জ্বল নক্ষত্র জননেতা আজিজুল বারী হেলাল এর নির্দেশনায় রূপসায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা সপ্তাহ ব্যাপী নিরলসভাবে কাজ করেন এবং গতকালের প্রধানমন্ত্রীর আগমনকে সফল ও চীর স্মরণীয় করতে অবদান রেখেছেন । তারপরও খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক,সাবেক সফল ছাত্রনেতা,রূপসার কৃতি সন্তান জিএম কামরুজ্জামান টুকু-র উপস্থিতি ও অবদান ছিলো চোখে পড়ার মতো । তিনি নেতা-কর্মীদের উৎসাহ,উদ্দীপনা ও দিকনির্দেশনা দিয়ে উজ্জীবিত করেছেন,তেমনি অনুষ্ঠানটি সফল করতে প্রত্যেকটি সেক্টরে তার উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। প্রত্যেকটি সেক্টরে তার উপস্থিত বক্তব্য ও দিকনির্দেশনা মাননীয় প্রধানমন্ত্রীর এই পথসভাটি সফলভাবে সম্পন্ন করতে সহায়ক ভূমিকা পালন করেছে । রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকু সফলভাবে মাননীয় প্রধানমন্ত্রীর পথসভা-টি অনুষ্ঠিত হওয়ায় স্হানীয় সাংসদ আজিজুল বারী হেলাল,জেলা-উপজেলা-ইউনিয়ন-ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও উপস্থিত কর্মী-সমর্থকদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এবং আগামী নির্বাচনে রূপসাবাসীদের দোয়া ও সমর্থন কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews