বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নিখোঁজ হওয়ার দুইদিন পর মির্জাগঞ্জে দশম শ্রেণীর শিক্ষার্থীর মরাদেহ উদ্ধার  শিশুদের শিক্ষার মানোন্নয়নে শিবগঞ্জে শোলাগাড়ি মাদ্রাসার অভিভাবক সমাবেশ গাজীপুরে কাজে ফিরল পোশাক শ্রমিকেরা জমিতে বেড়া দেওয়া নিয়ে সংঘর্ষে বাড়ি-ঘরে হামলা ভাংচুর লুটপাট, আহত- ১৫ উলিপুরে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা টাঙ্গাইলে ধর্ম অবমাননার অভিযোগে মানিকগঞ্জ থেকে সুজন সাহা গ্রেপ্তার কুমিল্লার বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ কলেজ ক্যাম্পাস থেকে ৫০০ গজ দূরে উদ্ধার, সন্তানের মরদেহ দেখে মায়ের আহাজারি মাদকবিরোধী অভিযানে দুই আসামি আটক, থানায় ফেরার পথে উধাও গুলিভর্তি অস্ত্র-খুঁজে দিলে ৫০হাজার টাকা  জিএমপির নতুন কমিশনার আশিক সাঈদ, শিল্পাঞ্চল পুলিশের প্রধান হলেন – ইসরাইল হাওলাদার এমন খুলনা আগে দেখেনি কেউ,  প্রধানমন্ত্রীর সফরে বদলে গেছে মহানগরীর চেহারা।  

নিখোঁজ হওয়ার দুইদিন পর মির্জাগঞ্জে দশম শ্রেণীর শিক্ষার্থীর মরাদেহ উদ্ধার 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

 

মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ হওয়ার দুই দিন পর মোসা. ইসরাত জাহান যুথি (১৬) নামের এক দশম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল নয়টার দিকে উপজেলার দক্ষিণ ঘটকের আন্দুয়া মাছুয়াখালী গ্রামের একটি পানের বরজের পাশের নালা থেকে (‘বেড়’) বিবস্ত্র অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইসরাত জাহান যুথি ওই গ্রামের মো. জামাল হাওলাদারের মেয়ে এবং সুবিদখালী র.ই পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে পরীক্ষার উদ্দেশ্যে বাড়ি থেকে স্কুলে বের হয় যুথি। প্রতিদিন দুপুর দেড়টা থেকে দুইটার মধ্যে সে বাড়ি ফিরলেও সেদিন আর ফেরেনি। নির্ধারিত সময়ে সে বাড়ি না ফেরায় তার মা বিদ্যালয়ে খোঁজ নিতে যান। সেখানে গিয়ে শিক্ষকরা জানান, যুথি সেদিন স্কুলে যায়নি। এরপর থেকেই স্বজনরা বিভিন্ন স্থানে তার সন্ধান করতে শুরু করেন।

নিহতের বাবা মো. জামাল হাওলাদার জানান, নিখোঁজের পর তাদের বাড়ির মমতাজ নামের এক নারী পানের বরজের পাশে যুথির জুতা দেখতে পান। পরে সেখানে খোঁজাখুঁজির একপর্যায়ে পানের বরজের পাশের নালার ভেতর থেকে বিবস্ত্র অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হয় এটি একটি হত্যাকাণ্ড। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews