বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ কলেজ ক্যাম্পাস থেকে ৫০০ গজ দূরে উদ্ধার, সন্তানের মরদেহ দেখে মায়ের আহাজারি মাদকবিরোধী অভিযানে দুই আসামি আটক, থানায় ফেরার পথে উধাও গুলিভর্তি অস্ত্র-খুঁজে দিলে ৫০হাজার টাকা  জিএমপির নতুন কমিশনার আশিক সাঈদ, শিল্পাঞ্চল পুলিশের প্রধান হলেন – ইসরাইল হাওলাদার এমন খুলনা আগে দেখেনি কেউ,  প্রধানমন্ত্রীর সফরে বদলে গেছে মহানগরীর চেহারা।   আড়াইহাজারে আওয়ামী লীগের সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর এপিএস গ্রেপ্তার সখীপুরে ৪ মাসের শিশুসহ ৩ দিন ধরে নিখোঁজ গৃহবধূ , থানায় দুই পরিবারের অভিযোগ রূপসায় মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক মাসিক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ।  গাজীপুরে পোশাকশ্রমিক আন্দোলন-শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমিক নেতাদের  টাঙ্গাইলে হাইওয়ে পুলিশের চেকপোস্টে চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার ৪ গাজীপুরে ৫২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মাদকবিরোধী অভিযানে দুই আসামি আটক, থানায় ফেরার পথে উধাও গুলিভর্তি অস্ত্র-খুঁজে দিলে ৫০হাজার টাকা 

  • প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

মোঃ হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

মাদকবিরোধী অভিযানে গিয়ে দুই আসামিকে আটক করেছিল পুলিশ। কিন্তু সেই অভিযানের পর থানায় ফেরার পথে উধাও হয়ে গেল দায়িত্বে থাকা এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) গুলিভর্তি পিস্তল। কোথায় হারাল, কীভাবে হারাল—এখনো অজানা। অস্ত্রের সন্ধানে এবার ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ!

 

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসন থানায় ঘটেছে এমন ঘটনা। হারানো পিস্তলটির সন্ধান দিতে কিংবা উদ্ধারে সহায়তা করতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে তিনি বিষয়টি নিশ্চিত করেন। অস্ত্র হারানো পুলিশ সদস্যের নাম এএসআই পারভেজ মল্লিক।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার (৩১ অক্টোবর) বিকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে উনিশে টাওয়ারের উত্তর দিকে মাদকবিরোধী অভিযান চালিয়ে মদসহ দুই ব্যক্তিকে আটক করেন এএসআই পারভেজ মল্লিক ও তার সহযোগীরা।

 

আটক ব্যক্তিদের গাড়িতে তোলার সময় ধস্তাধস্তির ঘটনা ঘটে। ওই সময় তার সঙ্গে পিস্তলটি ছিল বলে দাবি করেন পারভেজ মল্লিক। পরে আটক ব্যক্তিদের নিয়ে থানায় ফেরার পর খেয়াল করেন, তার সঙ্গে থাকা পিস্তলটি আর নেই।

 

কিন্তু অভিযানের ঠিক কোথায়, কখন কিংবা কীভাবে অস্ত্রটি হারিয়ে গেল, তা নিশ্চিত হতে পারেননি তিনি। ফলে দুই আসামিকে আটক করে থানায় ফিরলেও নিজের অস্ত্রটি আর সঙ্গে আনতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।

 

এএসআই পারভেজ মল্লিক জানান, অভিযানের সময় পুলিশের অন্য সদস্যরাও সঙ্গে ছিলেন। তিনি হোন্ডা মোবাইল-২-এর দায়িত্বে ছিলেন ও নিয়ম মেনেই দায়িত্ব পালন করতে গিয়েছিলেন। হারানো পিস্তলটিতে এক রাউন্ড গুলি ছিল।

 

এ ঘটনায় বাসন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

 

বাসন থানার ওসি হারুনুর রশিদ বলেন, মাদক মামলার আসামি ধরতে গিয়ে তাদের এক এএসআইয়ের পিস্তল হারিয়ে গেছে। হারানো অস্ত্রটির সন্ধান দিতে কিংবা উদ্ধারে সহায়তা করতে পারলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

 

গাজীপুর সিটির জনতা বলছে অন্যকথা, তারা বলছেন হারিয়ে যাওয়া পিস্তল গুলিসহ ফেরত দেয়ার সাহস কেউ হয়তো দেখাবেনা।পুলিশিং করেই এই হারানো অস্ত্র উদ্ধার করতে হবে।

 

অন্যদিকে মাদকবিরোধী অভিযানে দুই আসামি আটক হলেও পুলিশের হারানো অস্ত্রের সন্ধান এখনো মেলেনি। পুরস্কারের ঘোষণায় পিস্তলটি উদ্ধার হয় কি না, এখন সেটিই দেখার বিষয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews