বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
রূপসায় উপজেলা প্রশাসনের ভেজাল বিরোধী অভিযানে নকল মধু প্রস্তুতকারককে জরিমানা।  সালথায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ গাজীপুরে ন্যূনতম মজুরি কার্যকরের দাবিতে বিক্ষোভ সালথায় কালীপূজা উপলক্ষে মণ্ডপে মণ্ডপে নুরুল ইসলাম দিলেন আর্থিক সহযোগিতা। এসএমসিআইএফে মনিটরিং কর্মকর্তা কাজী কামরুল হাসানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও পদোন্নতি বাণিজ্যের অভিযোগ বোর্ড সভার সিদ্ধান্ত পরিবর্তন, জ্যেষ্ঠতা লঙ্ঘন করে পদোন্নতির সুপারিশ, ব্যক্তিগত নথির গুরুত্বপূর্ণ পৃষ্ঠা গায়েবের অভিযোগ উলিপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, চুরি-মাদক কারবারে অতিষ্ঠ এলাকাবাসী ফরিদপুর-২ আসনে ধর্মীয় প্রতিষ্ঠান ও সড়ক উন্নয়নে ১২ কোটি ৫৫ লাখ টাকার প্রকল্প অনুমোদন  নারায়নগঞ্জে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে সিদ্ধিরগঞ্জ শ্রমিক দলের আহবাযক টি এইচ তোফার নেতৃত্বে বিক্ষোভ ও অবস্থান  বোয়ালমারীতে বিএসটিআইয়ের অভিযান: দুই বেকারি সিলগালা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা 

সালথায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

 

 

 

সাইদ গাজী,

ফরিদপুর জেলা,প্রতিনিধি:

 

ফরিদপুরের সালথায় রোজিনা বেগম (২৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড়খারদিয়া এলাকায় বাবুল ঠাকুরের বসতঘর থেকে রোজিনার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

 

রোজিনা বেগম স্থানীয় ইতালি প্রবাসী বাবুল ঠাকুরের স্ত্রী ও পার্শ্ববর্তী রামকান্তপুর ইউনিয়নের খলিশাডুবি গ্রামের মৃত এসকেন মাতুব্বরের কন্যা। তাদের ঘরে এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। দাম্পত্য কলহের জেরে এই আত্মহত্যা বলে রোজিনার পরিবার দাবি করেছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যদের অগোচরে রুজিনা বেগম নিজ বসতঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এরপর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews