শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অগ্নিসংযোগ ও সহিংসতার চেষ্টা বরদাশত করা হবে না ————-জিএমপি কমিশনার  ফরিদপুরে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে  বৃষ্টি উপেক্ষা করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে। অনুমোদন পেল তিন সেতু, প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে পশ্চিম টাঙ্গাইল ধামরাইয়ে আওয়ামী লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল পূবাইলে সড়কে ঝরল প্রাণ, অটোরিকশা চালক গ্রেফতার  পাকা আমন ধান কাটায় ব্যস্ত চলনবিলের কৃষক প্রকাশিত সংবাদ’র বিষয়ে এসএমসিআইএফ’র প্রধান কার্যালয়ের মনিটরিং কর্মকর্তা কাজী কামরুল হাসান এর প্রতিবাদ ফরিদপুরে চার মাস ধরে নিজ কার্যালয় উপস্থিত নেই এক নারী ইউপি সদস্য  উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আওয়ামী লীগ নেতার উপস্থিতি, রাজনৈতিক পুনর্বাসন নিয়ে প্রশ্ন!

ফরিদপুরে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে  বৃষ্টি উপেক্ষা করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

সাইদ গাজী,

ফরিদপুর জেলা প্রতিনিধি:

 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত দেশব্যাপী লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ফরিদপুরে অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন নেতাকর্মীরা। এ সময় শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে থাকতে দেখা যায় তাঁদের।

 

কর্মসূচিতে ফরিদপুর জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

 

এ সময় নেতৃবৃন্দ বলেন, ফরিদপুরের স্বাভাবিক জনজীবন, শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। একই সঙ্গে যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান।

 

বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীদের এ অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে ফরিদপুরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews