1. news@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. : user :
  3. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 25, 2026, 8:47 am
Title :
লালমনিরহাটের বিএনপি কলোনির হাজারো মানুষের ভোগান্তির জন্যসংযোগ সড়ক বন্ধের দাবি রূপসায় তৃণমূলের সমর্থনে এগিয়ে থাকা চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু-র গনসংযোগ।  খুলনায় জাতীয়তাবাদী ছাত্রদল সাবেক নেতা ফোরামের বিশেষ সভা অনুষ্ঠিত। ঢাকা ট্যাক্সবারের নির্বাচনে জয়ী হলেন এডভোকেট নুরুল ইসলাম সুজন।  দেশের ক্রীড়াঙ্গনে নানামুখী উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বিএনপি সরকার,দিঘলিয়া-য় আজিজুল বারী হেলাল এমপি।  রাজধানীর উত্তরায় বারে অভিযান, আটক ১৪০ মাধবপুরে আইনজীবীর হস্তক্ষেপে এসএসসি পরীক্ষায় বসবে জোনাকি। প্রশংসায় ভাসছেন সিলেট বোর্ডের চেয়ারম্যান।  গণপূর্তের নিষ্ঠাবান প্রকৌশলীর ভাবমূর্তি ক্ষুন্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব  Mostbet Aplikacja Updates: Keeping Your App Current Mostbet Aplikacja Updates: Keeping Your App Current

পাবনায় স্কয়ারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

Reporter Name
  • Update Time : Wednesday, March 27, 2024,
  • 351 Time View

 

বুলবুল হাসান পাবনা জেলা প্রতিনিধি : পাবনায় স্কয়ারের একটি কসমেটিকসের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৭ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের লস্করপুরের খাঁ পাড়ার স্কয়ারের কসমেটিকসের গোডাউনে আগুনের ঘটনা ঘটে।আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

স্থানীয় এলাকাবাসী জানান, হঠাৎ করে দাউ দাউ আগুন দেখা যায়। তখন কসমেটিকস গোডাউনের কর্মরত শ্রমিকরা আতঙ্কে বাইরে বের হয়ে আসে। তখন আমরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে ফায়ার সার্ভিসের লোকজন আসে। বর্তমানে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের সঙ্গে আমরাও আগুন নেভাতে কাজ করছি।

পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এটা মূলত স্কায়ারের পুরনো কসমেটিকস গোডাউন। আগুন কীভাবে লেগেছে তা তদন্ত করে বের করা হবে।

পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শরিফুল আহসান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছাই। শহরের ৫টি ইউনিট, আটঘরিয়ার একটি ও সাঁথিয়ার একটি সহ মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কীভাবে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আসবে বলে ধারণা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট