1. news@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. : user :
  3. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 25, 2026, 8:47 am
Title :
লালমনিরহাটের বিএনপি কলোনির হাজারো মানুষের ভোগান্তির জন্যসংযোগ সড়ক বন্ধের দাবি রূপসায় তৃণমূলের সমর্থনে এগিয়ে থাকা চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু-র গনসংযোগ।  খুলনায় জাতীয়তাবাদী ছাত্রদল সাবেক নেতা ফোরামের বিশেষ সভা অনুষ্ঠিত। ঢাকা ট্যাক্সবারের নির্বাচনে জয়ী হলেন এডভোকেট নুরুল ইসলাম সুজন।  দেশের ক্রীড়াঙ্গনে নানামুখী উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বিএনপি সরকার,দিঘলিয়া-য় আজিজুল বারী হেলাল এমপি।  রাজধানীর উত্তরায় বারে অভিযান, আটক ১৪০ মাধবপুরে আইনজীবীর হস্তক্ষেপে এসএসসি পরীক্ষায় বসবে জোনাকি। প্রশংসায় ভাসছেন সিলেট বোর্ডের চেয়ারম্যান।  গণপূর্তের নিষ্ঠাবান প্রকৌশলীর ভাবমূর্তি ক্ষুন্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব  Mostbet Aplikacja Updates: Keeping Your App Current Mostbet Aplikacja Updates: Keeping Your App Current

আলীকদমে পবিত্র মাহেরমজান উপলক্ষে বান্দরবান সেনা রিজিয়নের উপহার সামগ্রী বিতরণ।

Reporter Name
  • Update Time : Wednesday, March 27, 2024,
  • 233 Time View

 

বিশেষ প্রতিনিধিঃ

বান্দরবান আলীকদমে পবিত্র মাহে রমজান উপলক্ষে গরীব, অসহায় হতো দরিদ্র দুঃস্থ মানুষের মাঝে আলীকদম সেনাজোনের সার্বিক তত্ত্বাবধানে বান্দরবান সেনা রিজিয়নের পক্ষ থেকে বিনামূল্য চিকিৎসা সেবা ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

২৭ মার্চ ২০২৪ই বুধবার বিকাল ২ ঘটিকার সময় আলীকদম সেনা জোনের জোন ক্যান্টিন সংলগ্ন এলাকায় বিনামূল্য চিকিৎসা সেবা ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন, বান্দরবান রিজিয়ন কমান্ডার বিএ-৫৪৯৯ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান এএফডব্লিউসি, পিএসসি ৬৯ ব্রিগেড কমান্ডার।

এসময় আলীকদম উপজেলার গরীব, অসহায় দুঃস্থ প্রায় ১২০-১৫০জন মানুষের মাঝে বিনামূল্য চিকিৎসা এবং রমজানের ঈদ সামগ্রী উপহার ও ঔষদ বিতরণ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃকর্ণেল শওকাতুল মোনায়েম পিএসসি( অধিনায়ক ৩১ বীর )। লেঃকর্নেল সর্দার জুলকার নাইন পিএসসি( অধিনায়ক ১৬ইবি ) আলীকদম সেনা জোনের জোনাল স্টাফ অফিসার বিএ-৮৮৭২ মেজর মেহেদী খান ( উপঅধিনায়ক ৩১ বীর) এবং ক্যাপ্টেন এএসএম রাফিউল চৌধুরী জিএসও-৩ অপর্স সহ উপস্থিত ছিলেন।

বিএসএস-১০২৫০০ ক্যাপ্টেন নুরুজ্জামান তূর্য ( আরএমও ৩১ বীর ) এর চিকিৎসায় গরীব, অসহায় এবং দুঃস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়। এতে আনুমানিক ১৪,০০০(চৌদ্দ হাজার ) টাকা মূল্যের ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার বলেন, পার্বত্য চট্রগ্রামের উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে বান্দরবান রিজিয়নের আওতাধীন সকল জোন গুলোতে গরীব অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান, উন্নয়ন মূলক কাজ এবং দুঃস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলমান থাকবে।

জমির উদ্দিন
বিশেষ প্রতিনিধি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট