1. news@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 25, 2026, 8:46 am
Title :
লালমনিরহাটের বিএনপি কলোনির হাজারো মানুষের ভোগান্তির জন্যসংযোগ সড়ক বন্ধের দাবি রূপসায় তৃণমূলের সমর্থনে এগিয়ে থাকা চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু-র গনসংযোগ।  খুলনায় জাতীয়তাবাদী ছাত্রদল সাবেক নেতা ফোরামের বিশেষ সভা অনুষ্ঠিত। ঢাকা ট্যাক্সবারের নির্বাচনে জয়ী হলেন এডভোকেট নুরুল ইসলাম সুজন।  দেশের ক্রীড়াঙ্গনে নানামুখী উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বিএনপি সরকার,দিঘলিয়া-য় আজিজুল বারী হেলাল এমপি।  রাজধানীর উত্তরায় বারে অভিযান, আটক ১৪০ মাধবপুরে আইনজীবীর হস্তক্ষেপে এসএসসি পরীক্ষায় বসবে জোনাকি। প্রশংসায় ভাসছেন সিলেট বোর্ডের চেয়ারম্যান।  গণপূর্তের নিষ্ঠাবান প্রকৌশলীর ভাবমূর্তি ক্ষুন্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব  Mostbet Aplikacja Updates: Keeping Your App Current Mostbet Aplikacja Updates: Keeping Your App Current

নীলফামারীতে বাবার জন্য খোঁড়া কবরে শুয়ে দাফনে বাধা ছেলের।

Reporter Name
  • Update Time : Saturday, March 30, 2024,
  • 220 Time View

 

আজাদ হোসেন আওলাদ মিয়া, স্টাফ রিপোর্টার

নীলফামারীতে বাবার জন্য খোঁড়া কবরে শুয়ে দাফনে বাধা দিয়েছে ছেলে। পরে পুলিশের হস্তক্ষেপে পৃথক স্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়। আজ শুক্রবার নীলফামারী সদরের চাপড়া যাদুরহাট বাটুলটারি গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে আজ ভোরে মারা যান ওই গ্রামের মজিবুর রহমান (৬২)। সংসারে তাঁর দুই স্ত্রী রয়েছেন। মৃত্যুর আগে দ্বিতীয় স্ত্রীকে দুই শতাংশ এবং ওই স্ত্রীর ছোট ছেলেকে পাঁচ শতাংশ জমি লিখে দেন তিনি।

অন্যদিকে প্রথম স্ত্রীর তিন ছেলের মধ্যে ওয়াজেদ আলী, খয়রাত আলী ও নওশাদ আলীকে মৌখিক ভাবে তিন শতাংশ জমি প্রদান করেন বাবা মজিবুর রহমান। কিন্তু জমি রেজিস্ট্রি করে দেওয়ার আগেই বাবার মৃত্যু হয়। মৃত্যুর আগে তিন ছেলেকে মৌখিকভাবে দেওয়া জমি রেজিস্ট্রি করে না দেওয়ায় লাশ আটকে বাবার জন্য খোঁড়া কবরে শুয়ে পড়েন ছেলে নওশাদ আলী।

স্বজনেরা অনেক চেষ্টা করে সে কাজ থেকে তাঁকে নিবৃত্ত করতে না পেরে পুলিশে খবর দেন। পরে পুলিশের হস্তক্ষেপে মজিবুর রহমানের লাশ অন্যত্র দাফন সম্পন্ন করা হয়। এ নিয়ে এলাকায় সমালোচনার ঝড় বইছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট