
স্টাফ রিপোর্টার:
নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী নবগঙ্গা ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ রাশিদুল বাসারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির কথা তুলে ধরে বিভিন্ন দপ্তরে লিখিত দরখাস্তে অনাস্থাসহ অপসারণের দাবিতে পরিচালনা পর্ষদের সদস্যদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১১ টার সময় লক্ষীপাশা চৌরাস্তা সংলগ্ন মধুমতি রেস্টুরেন্টে নবগঙ্গা ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের সদস্যরা এ সংবাদ সম্মেলন করেন।
এ সময় কলেজের বিদ্যোৎসাহী সদস্য মোঃ ওবায়দুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন নবগঙ্গা ডিগ্রী কলেজের অভিভাবক শ্রেণীর নির্বাচিত অভিভাবক সদস্য মোঃ আকরাম হোসেন, মোঃ আশিকুর রহমান ও মোঃ আল মামুন।
এ সময় তারা তাদের লিখিত বক্তব্যে উল্লেখ করেন, নবগঙ্গা ডিগ্রী কলেজের বিগত গভর্নিং বডিরসভাপতি ও বর্তমান গভর্নিং বডির সভাপতি একই ব্যক্তি জনাব মোঃ রাশিদুল বাসার অতীতে কলেজের কর্মচারী নিয়োগে বিশাল অংকের আর্থিক লেনদেন করেছেন । এ বিষয়ে এলাকায় ব্যাপ সমালোচনার ঝড় বইছে । বিগত কমিটির সভাপতি থাকাকালীন নিয়ম নীতির তোয়াক্কা না করে , আর্থিক লোভের বসবতি হয়ে কলেজের জেষ্ঠ্য শিক্ষকদের বাদ দিয়ে জুনিয়র শিক্ষকদের থেকে তার পছন্দমত ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দিয়ে প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ টাকা কলেজ তহবিল থেকে আত্মসাৎ করেছেন। এছাড়াও বর্তমান কমিটিতেও তিনি, ক্ষমতার দাপট দেখিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নে অধ্যক্ষ বিএম ফায়েজ আহমেদ এর নাম না পাঠালেও সভাপতি অগণতান্ত্রিক ভাবে বিএম ফায়েজ আহমেদকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য মনোনীত করে এনেছেন। এরকম নানাবিদ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আমরা এই দুর্নীতিবাজ সভাপতির অপসারণ চাই । এবং আমরা সেটার লক্ষ্যে বিভিন্ন দপ্তরে এই দুর্নীতিবাজ সভাপতির বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছি। তদন্ত সাপেক্ষে আমরা এটার সঠিক বিচার চাই।