1. news@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. : user :
  3. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 25, 2026, 10:43 am
Title :
লালমনিরহাটের বিএনপি কলোনির হাজারো মানুষের ভোগান্তির জন্যসংযোগ সড়ক বন্ধের দাবি রূপসায় তৃণমূলের সমর্থনে এগিয়ে থাকা চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু-র গনসংযোগ।  খুলনায় জাতীয়তাবাদী ছাত্রদল সাবেক নেতা ফোরামের বিশেষ সভা অনুষ্ঠিত। ঢাকা ট্যাক্সবারের নির্বাচনে জয়ী হলেন এডভোকেট নুরুল ইসলাম সুজন।  দেশের ক্রীড়াঙ্গনে নানামুখী উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বিএনপি সরকার,দিঘলিয়া-য় আজিজুল বারী হেলাল এমপি।  রাজধানীর উত্তরায় বারে অভিযান, আটক ১৪০ মাধবপুরে আইনজীবীর হস্তক্ষেপে এসএসসি পরীক্ষায় বসবে জোনাকি। প্রশংসায় ভাসছেন সিলেট বোর্ডের চেয়ারম্যান।  গণপূর্তের নিষ্ঠাবান প্রকৌশলীর ভাবমূর্তি ক্ষুন্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব  Mostbet Aplikacja Updates: Keeping Your App Current Mostbet Aplikacja Updates: Keeping Your App Current

কক্সবাজারের উখিয়ায় বনরক্ষার অভিযানে ঘাতক ডাম্পার প্রাণ নিলো বিট কর্মকর্তার :

Reporter Name
  • Update Time : Sunday, March 31, 2024,
  • 239 Time View

ওসমান গনি
স্টাফ রিপোর্টার
পেশাগত দায়িত্বের অংশ হিসেবে বনরক্ষার অভিযান পরিচালনা করতে গিয়ে কক্সবাজারের উখিয়ায় বনবিভাগের এক বিট কর্মকর্তা নিহত হয়েছেন। পাহাড়খেকোদের ব্যবহৃত ডাম্পারের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
রবিবার (৩১ মার্চ) রাত সাড়ে তিনটার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাজ্জাদুজ্জামান (৩০) কক্সবাজার দক্ষিণ বনবিভাগ’ভুক্ত উখিয়া রেঞ্জের দোছড়ি বনবিটের দায়িত্বে ছিলেন, তিনি মুন্সিগঞ্জ জেলার গজরিয়া উপজেলার মোহাম্মদ শাহজাহানের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতে অভিযানের পথিমধ্যে হরিণমারা অংশ থেকে পাহাড় কেটে বালি সরবরাহ করার সময় একটি মিনি ট্রাক (ডাম্পার) মোটর সাইকেল আরোহী সাজ্জাদ কে চাপা দিয়ে পালিয়ে যায়।
এসময় মস্তিষ্ক দ্বিখণ্ডিত হয়ে গেলে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান সাজ্জাদ, পরে তার সাথে থাকা উখিয়া রেঞ্জ কর্মকর্তার চালক আলী (২৭) কে আহত অবস্থা উদ্ধার করে স্থানীয়রা।
স্থানীয় একটি সূত্র বলছে, ঘাতক ডাম্পারটি বনবিভাগের তালিকাভুক্ত হরিণমারার পাহাড়খেকো ছৈয়দ করিম প্রকাশ মিল ছৈয়দ করিম এর। বাপ্পি নামের এক যুবক ঐ ডাম্পার চালাচ্ছিলো।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানিয়েছেন, নিহত সাজ্জাদুজ্জামানের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হবে।
এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানান উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসাইন।
দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সরোয়ার আলম ঘটনাস্থল পরিদর্শনকালে জানান, “পাহাড়খেকোদের সামাজিক রাজনৈতিক ও প্রশাসনিক তথা সম্মলিতভাবে প্রতিহত করতে হবে, আমরা একজন দক্ষ বন কর্মকর্তাকে হারালাম।”
২০২০ সালের ফেব্রুয়ারিতে বনবিভাগে যোগদান করেন ব্যক্তিগত জীবনে এক কন্যার জনক সাজ্জাদুজ্জামান :

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট