1. news@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. : user :
  3. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 25, 2026, 10:32 am
Title :
লালমনিরহাটের বিএনপি কলোনির হাজারো মানুষের ভোগান্তির জন্যসংযোগ সড়ক বন্ধের দাবি রূপসায় তৃণমূলের সমর্থনে এগিয়ে থাকা চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু-র গনসংযোগ।  খুলনায় জাতীয়তাবাদী ছাত্রদল সাবেক নেতা ফোরামের বিশেষ সভা অনুষ্ঠিত। ঢাকা ট্যাক্সবারের নির্বাচনে জয়ী হলেন এডভোকেট নুরুল ইসলাম সুজন।  দেশের ক্রীড়াঙ্গনে নানামুখী উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বিএনপি সরকার,দিঘলিয়া-য় আজিজুল বারী হেলাল এমপি।  রাজধানীর উত্তরায় বারে অভিযান, আটক ১৪০ মাধবপুরে আইনজীবীর হস্তক্ষেপে এসএসসি পরীক্ষায় বসবে জোনাকি। প্রশংসায় ভাসছেন সিলেট বোর্ডের চেয়ারম্যান।  গণপূর্তের নিষ্ঠাবান প্রকৌশলীর ভাবমূর্তি ক্ষুন্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব  Mostbet Aplikacja Updates: Keeping Your App Current Mostbet Aplikacja Updates: Keeping Your App Current

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ নিহত ৪

Reporter Name
  • Update Time : Sunday, March 31, 2024,
  • 224 Time View

 

মোছাঃ ববিতা আক্তার

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মার্চ) রাত থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার টঙ্গী, শ্রীপুর ও কালিয়াকৈর উপজেলায় এ দুর্ঘটনাগুলো ঘটে।

শুক্রবার রাত পৌনে ১০টার দিকে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুরা সাতাইশ এলাকায় একটি গাড়িচাপায় হালিমা আক্তার (৩০) নামের এক পোশাকশ্রমিক নিহত হন। এ ঘটনায় পোশাকশ্রমিক ও স্থানীয়রা জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। নিহত হালিমা আক্তার কুড়িগ্রামের নাগেশ্বরী থানার কাচারী পোড়াডাঙ্গা গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হালিমা আক্তার সড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশের অংশে যাচ্ছিলেন। বিআরটির মাঝের লেনে পৌঁছালে গাজীপুরমুখী দ্রুতগামী একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এসময় আরেকটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। শ্রমিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এসময় উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) হাফিজুর ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘাতক গাড়িটিকে শনাক্তের কাজ চলছে। আন্দোলনরত শ্রমিক ও স্থানীয়দের বুঝিয়ে সরিয়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়।
অন্যদিকে রাত ২টার দিকে শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ফাতেমা বেগম (৩৫) নামের এক নারী পিকআপভ্যানের চাপায় নিহত হন। তিনি শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের নুর ইসলামের স্ত্রী।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহবুব মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় ৩০ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। নাওজোড় হাইওয়ে থানার ওসি শাহাদত হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, শনিবার (৩০ মার্চ) সকাল ৭টার দিকে কালিয়াকৈর উপজেলার টান সূত্রাপুর এলাকায় জিএমএস গার্মেন্টেস কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন ওই যুবক। এসময় একটি গাড়ির ধাক্কায় ওই যুবক নিহত হন।
শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় আহত জাহাঙ্গীর (২১) নামের এক যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি নেত্রকোনার পূর্বধলা থানার লেপিরকান্দা গ্রামের আকবর আলীর ছেলে। জাহাঙ্গীর কাকলী ফার্নিচার কারখানায় কর্মরত ছিলেন।

শুক্রবার রাত ১১টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) সাখাওয়াত হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট