1. news@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. : user :
  3. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 25, 2026, 12:07 pm
Title :
লালমনিরহাটের বিএনপি কলোনির হাজারো মানুষের ভোগান্তির জন্যসংযোগ সড়ক বন্ধের দাবি রূপসায় তৃণমূলের সমর্থনে এগিয়ে থাকা চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু-র গনসংযোগ।  খুলনায় জাতীয়তাবাদী ছাত্রদল সাবেক নেতা ফোরামের বিশেষ সভা অনুষ্ঠিত। ঢাকা ট্যাক্সবারের নির্বাচনে জয়ী হলেন এডভোকেট নুরুল ইসলাম সুজন।  দেশের ক্রীড়াঙ্গনে নানামুখী উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বিএনপি সরকার,দিঘলিয়া-য় আজিজুল বারী হেলাল এমপি।  রাজধানীর উত্তরায় বারে অভিযান, আটক ১৪০ মাধবপুরে আইনজীবীর হস্তক্ষেপে এসএসসি পরীক্ষায় বসবে জোনাকি। প্রশংসায় ভাসছেন সিলেট বোর্ডের চেয়ারম্যান।  গণপূর্তের নিষ্ঠাবান প্রকৌশলীর ভাবমূর্তি ক্ষুন্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব  Mostbet Aplikacja Updates: Keeping Your App Current Mostbet Aplikacja Updates: Keeping Your App Current

নড়াইলে সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু ,২ শিশু সন্তানসহ স্বামী আহত

Reporter Name
  • Update Time : Tuesday, April 2, 2024,
  • 210 Time View

 

স্টাফ রিপোর্টার:

নড়াইলের লোহাগড়া উপজেলায় নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিপা আক্তার (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের দুই শিশু আমেনা (৪), মো. আনাস (৩) এবং স্বামী আতাউর রহমান শিশির গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২ এপ্রিল) সকালে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের তেলিগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রিপা আক্তার উপজেলার শালনগর ইউনিয়নের আতাউর রহমান শিশিরের স্ত্রী। আহত দুই শিশু ওই দম্পতির ছেলে এবং মেয়ে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় যে, মঙ্গলবার সকালে গৃহবধূ রিপা আক্তার তার স্বামী আতাউর রহমান শিশির ও তাদের বাচ্চা মেয়ে আমেনা ও ছেলে আনাস শালনগর এলাকার নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে লাহুড়িয়া ইউনিয়নের সরশুনা এলাকার দিকে যাচ্ছিলেন। পথে নোয়গ্রাম ইউনিয়নের তেলিগাতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই রিপা আক্তার নিহত হন। এঘটনায় নিহতের স্বামী ও বাকি দুই শিশু প্রাণে বাঁচলেও ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছেন তারা। আহতরা লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়টি নিশ্চিত করে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নসিমন ও মোটরসাইকেল পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তবে নসিমনের চালক পালিয়ে গেছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট