1. news@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. : user :
  3. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 25, 2026, 1:45 pm
Title :
লালমনিরহাটের বিএনপি কলোনির হাজারো মানুষের ভোগান্তির জন্যসংযোগ সড়ক বন্ধের দাবি রূপসায় তৃণমূলের সমর্থনে এগিয়ে থাকা চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু-র গনসংযোগ।  খুলনায় জাতীয়তাবাদী ছাত্রদল সাবেক নেতা ফোরামের বিশেষ সভা অনুষ্ঠিত। ঢাকা ট্যাক্সবারের নির্বাচনে জয়ী হলেন এডভোকেট নুরুল ইসলাম সুজন।  দেশের ক্রীড়াঙ্গনে নানামুখী উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বিএনপি সরকার,দিঘলিয়া-য় আজিজুল বারী হেলাল এমপি।  রাজধানীর উত্তরায় বারে অভিযান, আটক ১৪০ মাধবপুরে আইনজীবীর হস্তক্ষেপে এসএসসি পরীক্ষায় বসবে জোনাকি। প্রশংসায় ভাসছেন সিলেট বোর্ডের চেয়ারম্যান।  গণপূর্তের নিষ্ঠাবান প্রকৌশলীর ভাবমূর্তি ক্ষুন্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব  Mostbet Aplikacja Updates: Keeping Your App Current Mostbet Aplikacja Updates: Keeping Your App Current

মাদারীপুরে ইতালি প্রবাসীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

Reporter Name
  • Update Time : Wednesday, April 3, 2024,
  • 240 Time View

রনি চৌধুরী স্টাফ রিপোর্টার

মাদারীপুরে ইতালী প্রবাসীর বাড়িঘরে ব্যাপক হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

বুধবার (০৩ এপ্রিল) ভোরে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়া গ্রামের ইতালী প্রবাসী সিফাত ঢালীর বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার জানায়, দীর্ঘদিন ধরে আটিপাড়া গ্রামের সামচুল হক ঢালীর ছেলে ইতালী প্রবাসী সিফাত ঢালীর সাথে প্রতিবেশি তারাই ঢালীর ছেলে ফরহাদ ঢালীর জমি নিয়ে বিরোধ চলে আসছে। এই বিরোধপূর্ণ জমিতে মাদারীপুর আদালতে একটি দেওয়ানী মামলাও চলমান। এরইজেরে ভোরে সিফাতের বাড়িতে দলবল নিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে ফরহাদ ঢালীর বিরুদ্ধে।

এ সময় দুটি বসতঘরে ব্যাপক তাণ্ডব চালায় ফরহাদের লোকজন। দুটি বসতঘর ভাংচুর করার পাশাপাশি নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় হামলাকারীরা। বাঁধা দিলে পিটিয়ে আহত করা হয় দুইজনকে।

খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শণ শেষে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছে ডাসার থানা পুলিশ। এই ঘটনার বিচার দাবি করেছে ক্ষতিগ্রস্থ পরিবার। এদিকে ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্তরা।

মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শফিকুল ইসলাম জানান, জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। যারা এই ঘটনায় জড়িত তাদের ধরতে পুলিশ কাজ করছে। এছাড়া এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট