1. news@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. : user :
  3. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 25, 2026, 1:45 pm
Title :
লালমনিরহাটের বিএনপি কলোনির হাজারো মানুষের ভোগান্তির জন্যসংযোগ সড়ক বন্ধের দাবি রূপসায় তৃণমূলের সমর্থনে এগিয়ে থাকা চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু-র গনসংযোগ।  খুলনায় জাতীয়তাবাদী ছাত্রদল সাবেক নেতা ফোরামের বিশেষ সভা অনুষ্ঠিত। ঢাকা ট্যাক্সবারের নির্বাচনে জয়ী হলেন এডভোকেট নুরুল ইসলাম সুজন।  দেশের ক্রীড়াঙ্গনে নানামুখী উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বিএনপি সরকার,দিঘলিয়া-য় আজিজুল বারী হেলাল এমপি।  রাজধানীর উত্তরায় বারে অভিযান, আটক ১৪০ মাধবপুরে আইনজীবীর হস্তক্ষেপে এসএসসি পরীক্ষায় বসবে জোনাকি। প্রশংসায় ভাসছেন সিলেট বোর্ডের চেয়ারম্যান।  গণপূর্তের নিষ্ঠাবান প্রকৌশলীর ভাবমূর্তি ক্ষুন্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব  Mostbet Aplikacja Updates: Keeping Your App Current Mostbet Aplikacja Updates: Keeping Your App Current

ঠাকুরগাঁওয়ে গুদাম ঘর থেকে সরকারি চাল জব্দ

Reporter Name
  • Update Time : Friday, April 5, 2024,
  • 305 Time View

 

 

রুবেল রানা, স্টাফ রিপোর্টারঃ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায় ও দরিদ্র মানুষদের মধ্যে বিনামূল্যে ভিজিএফর খাদ্যশস্যের চাল একটি গুদাম থেকে জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে সদর উপজেলার আখানগর ইউনিয়নের ভেলারহাট মধ্য ঝাড়গাঁও এলাকায় অভিযান চালিয়ে মেসার্স মেহেদী হাসকিং মিলের গুদাম ঘর থেকে খাদ্য অধিদপ্তরের নাম সংযুক্ত ১৩ বস্তা চাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলায়েত হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার আখানগর ইউনিয়নে ঈদ উল ফিতর উপলক্ষে ১ হাজার ৫৬৫জন দরিদ্রের মাঝে ১০কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়। তবে চাল বিতরণ শেষ হলেও ভিজিএফের চাল মজুদ রয়েছে ইউনিয়ন পরিষদের পাশের একটি গুদামে।
এমন খবরে ছুটে যান গণমাধ্যমকর্মীরা। সত্যতা পেয়ে খবন দেয়া হয় প্রশাসনের কর্মকর্তাদের। পরে ওই ইউনিয়নের ভেলারহাট বাজারে ছুটে যান সহকারি কমিশনার (ভূমি) ও ইউএনও। এ সময় ওই গুদাম থেকে খাদ্য অধিদপ্তরের ১৩ বস্তা চাল জব্দ করেন। পরে চালের বস্তাগুলো ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয়।

এসময় চাল ব্যবসায়ী মুসলিম উদ্দিন জানান, কার্ডধারিরা তার কাছে বিক্রি করেছে বলেই তিনি ক্রয় করে গুদামে রেখেছে। এখানে তাঁর কোন দোষ নেই বলে জানান তিনি।

আর এ বিষয়ে আখানগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রোমান বাদশা বলেন, তিনজন কার্ডধারিকে একটি বস্তা দেয়া হয়। যেহেতে ভিজিএফের চালগুলো খাওয়ার অনুপযোগী স্বাভাবিকভাবে তারা বিক্রি করতে পারেন। চালগুলো জব্দ করে পরিষদে রাখা হয়েছে। পরবর্তিতে প্রশাসন কার্যত প্রদক্ষেপ নিবেন।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলায়েত হোসেন ১৩ বস্তা চাল জব্দের বিষয়টি সত্যতা স্বীকার করে বলেন, এসব চাল ব্যবসায়ী মুসলিম উদ্দিন কীভাবে ক্রয় করেছেন, সেটি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে, গতকাল সকালে সদরের আক্চা ইউনিয়ন পরিষদ চত্বরে বিনামূল্যের ভিজিএফ চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলায়েত হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট