1. news@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত : দৈনিক গণতদন্ত
  2. : user :
  3. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 25, 2026, 3:30 pm
Title :
লালমনিরহাটের বিএনপি কলোনির হাজারো মানুষের ভোগান্তির জন্যসংযোগ সড়ক বন্ধের দাবি রূপসায় তৃণমূলের সমর্থনে এগিয়ে থাকা চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু-র গনসংযোগ।  খুলনায় জাতীয়তাবাদী ছাত্রদল সাবেক নেতা ফোরামের বিশেষ সভা অনুষ্ঠিত। ঢাকা ট্যাক্সবারের নির্বাচনে জয়ী হলেন এডভোকেট নুরুল ইসলাম সুজন।  দেশের ক্রীড়াঙ্গনে নানামুখী উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বিএনপি সরকার,দিঘলিয়া-য় আজিজুল বারী হেলাল এমপি।  রাজধানীর উত্তরায় বারে অভিযান, আটক ১৪০ মাধবপুরে আইনজীবীর হস্তক্ষেপে এসএসসি পরীক্ষায় বসবে জোনাকি। প্রশংসায় ভাসছেন সিলেট বোর্ডের চেয়ারম্যান।  গণপূর্তের নিষ্ঠাবান প্রকৌশলীর ভাবমূর্তি ক্ষুন্ন করতেই ছড়ানো হচ্ছে মিথ্যে গুজব  Mostbet Aplikacja Updates: Keeping Your App Current Mostbet Aplikacja Updates: Keeping Your App Current

মির্জাপুরে লোডশেডিং বন্ধের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : Saturday, April 6, 2024,
  • 294 Time View

স্টাফ রিপোর্টারঃ খান শাকিল
টাঙ্গাইলের মির্জাপুরে সীমাহীন তীব্র ঘন ঘন লোডশেডিং বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন পল্লী বিদ্যুৎ গ্রাহকেরা।
শনিবার (০৬ এপ্রিল) সকাল ১০টার সময় উপজেলার বহুরিয়া বাজারে পল্লী বিদ্যুৎ গ্রাহক ও ব্যবসায়ী সমিতির আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহুরিয়া ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল সামাদ সিকদার, বহুরিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কয়েদ আলী সিকদার, সাধারণ সম্পাদক আউলাদ হোসেন, বহুরিয়া উদয়ন কিন্ডার গার্ডেন এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক নাসির উদ্দিন জুয়েল, স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বহুরিয়া ২নং ওয়ার্ডের ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া বলেন যে, রমজানের প্রথম দিন থেকেই শুরু হয়েছে লোডশেডিং। গ্রামে সবচেয়ে বেশি লোডশেডিং দিচ্ছে পল্লী বিদ্যুৎ। সেহরি ও নামাজের সময় লোডশেডিং হয়ে থাকে। ভালোভাবে গরম শুরু হওয়ার আগে যে পরিমাণ লোডশেডিং হচ্ছে তাতে বুঝা যাচ্ছে গরমে তীব্র লোডশেডিং হবে।
বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল সালাম সিকদার বলেন যে, সরকার চলতি বোরো মৌসুমে গ্রামাঞ্চেেল নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কথা বলেছে। কিন্তু শহর ও গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহে বৈষম্য করা হচ্ছে। কৃষকের জমিতে সময় মতো সেচ দিতে পারছেন না। এতে করে অনেক ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে। আমরা বিদ্যুতের লোডশেডিং চাই না।
এব্যাপারে মির্জাপুর পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডিজিএম মো. জসিম উদ্দিন জানান যে, সারাদেশেই লোডশেডিং হচ্ছে। চাহিদার তুলনায় মির্জাপুরে বিদ্যুৎ বরাদ্দ কম থাকায় এ লোডশেডিং। আশা করছি দুদিন পরে গার্মেন্টস-ফ্যাক্টরিসহ বড় বড় কল কারখানা ঈদের জন্য ছুটি দিবে তখন লোডশেডিং কমে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট